somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ..........পর্ব ১

২৯ শে জুন, ২০১২ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই পড়তে যাদের ভালোলাগে তাদের কাছে বই মানেই অনেক কিছু্‌......।
আলাদা একটা জগত, যেখানে কিছু মানুষ থাকে যাদের সুখ-দুঃখ সব নিজের মনে হয়.......এটা আসলে বলে বোঝানো যাবে না

যখন ছোট ছিলাম একটা নতুন বই হাতে পেলে খাওয়া-দাওয়া, গোসল, খেলাধুলা সব ভুলে বই পড়তাম । বই এর চরিত্রদের মনে হতো নিজের কাছের কেউ.......তারা দুঃখ পেলে সেই দুঃখ বই শেষ হবার পরও অনেকদিন মনে থাকতো আর খালি লেখক এর উপর রাগ হতো কেন ওদের এতো কষ্ট দিলো .........এখনো এমনি লাগে

বই পড়ার সাথে আরেকটা কাজ করতাম বই আর কোনো কথা ভালো লাগলে লিখে রাখতাম......কিছু কথা পড়ে মনে হতো আরে এতো আমার মনের কথা.......আর কিছু কথা জীবন কে নতুন করে দেখতে শেখাতো.......আর তখনি বই পড়ার আসল মানে বুজতাম,
আমার কাছে মনে হতো.......
"বই শুধু আনন্দই দেয়না জীবনটাকে নতুন করে বুজতে শেখায়"

আজ আপনাদের সাথে আমার ভালোলাগা কিছু কথা শেয়ার করবো
শুরু করবো আমার অনেক প্রিয় লেখক হুমায়ূন আহমেদ কে দিয়ে........।

১। কোনো একটা ভাল বই পড়লে আমার তৎক্ষণাৎ ইচ্ছে করে অন্যদের সেই গল্পটা পড়াতে। আমি চাই আমার বাক্তিগত ভালোলাগাটা ছড়িয়ে পড়ুক--অন্যরাও আমার মতো রোমাঞ্চিত হোক --------হুমায়ূন আহমেদ

২। কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে । সেই চেষ্টা সচেতন ভাবেই করা হয় এবং সে কারনেই সে লজ্জিত বোধ করে মৃত্যু এমন একটি ঘটনা। অতি প্রিয়জনের মৃত্যুও আমরা ভুলে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি -------------কোথাও কেউ নেই------হুমায়ূন আহমেদ

৩। পৃথিবীতে অনেক রহস্য আছে। সেই সব রহস্যের একটা হচ্ছে মানবিক সম্পর্ক। এর কোন ধরাবাধা নিয়ম নেই। হঠাৎ যে কোন একজন মানুষের জন্য হৃদয় মমতায় উদ্বেলিত হতে পারে---------কোথাও কেউ নেই----------হুমায়ূন আহমেদ

৪। অনেক কিছুই আমরা বলতে চাই বলতে পারিনা দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়-------------কোথাও কেউ নেই------হুমায়ূন আহমেদ

৫। মানুষের ভালবাসায় যে অভ্যস্ত হয়ে যায় সেই ভালবাসা না পেলে সে অথৈই জলে পরে যায়------তেতুল বনে জোসনা------হুমায়ূন আহমেদ

৬। চোখে চোখ রাখার খেলা মেয়েরা ভাল পারে-----কহেন কবি কালিদাস ------হুমায়ূন আহমেদ

৭। কিছু কিছু মানুষ আদর, স্নেহ, ভালবাসা এইসব মহৎ গুণ নিয়ে জন্মায় কিন্তু তা প্রকাশ করতে পারে না------কহেন কবি কালিদাস ------হুমায়ূন আহমেদ

৮। লোভ সামলানো কঠিন ব্যাপার। এভারেস্ট জয় করা যায় কিন্তু লোভ জয় করা যায় না---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ


৯। শিশু এবং মহিলা এই দুই শ্রেণী নিজের স্বার্থ সম্পর্কে খুব সজাগ। ---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ


১০। পৃথিবীর সবার কাছে ছোট হওয়া যায়, স্ত্রীর কাছে ছোট হওয়া যায় না
---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ

১১। একজন বিবাহিত মেয়ে কোনদিনই কুমারী জীবনে ফিরে যেতে পারে না, কিন্তু কাছাকাছি হয়ত যাওয়া যায়। চেষ্টা করলেই যাওয়া যায়।
---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ

১২। কিছু কিছু যন্ত্রণা আছে যা একা বহন করতে হয় এবং যন্ত্রণা জয়ের পথ বের করতে হয়-------------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ

১৩। মানুষের মন যখন নিধারুন ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে , কেউ তর্জন-গর্জন করে ,কেউ কবিতা লেখে---------মহেশের মহাযাত্রা------ পরশুরাম

১৪। মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকেনা, কান্নাই তখন তাদের একমাত্র আবরণ-------------দেহান্তর--------শরদিন্দু বন্ধোপাধ্যায়

১৫। যাকে খুবই ভালোবাসা যেতে পারত তাকে ভালোবাসবার
অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায়, তখন সেটা ভালোবাসা দাড়াঁয় না, সেটা দাড়াঁয় একটা অন্ধ-বিদ্বেষ, ভালোবাসারই উলটো পিঠ ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর

১৬। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে
সতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি--নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য জুলুম--যেখানে মনে করি, আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করবো ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর

১৭। দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ করে না মেয়েরা তাকে যথেষ্ট করে প্রত্যক্ষ করে না ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর

১৮। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়, তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের মনে এসে আঘাত করে। সেই সময়ে দ্বার খোলবার চাবিটি যদি না পওয়া গেলো তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈবশক্তি আর জোটে না ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর

১৯। এ দেশে মেয়েদের উচিত স্বাভাবিক সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া । এখানে ব্যতিক্রম হওয়ার চেষ্টা মানে পরিণামে নিঃসঙ্গতা, বুকভরা নিঃস্বতা -------- কালপুরুষ------
সমরেশ মজুমদার

২০। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না, তবে আবেগ জিনিসটা মানুষের দৃষ্টিকে বড়ো ঘোলাটে করে দেয়-------- কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১২ রাত ১:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×