পাখি
সাড়া দিতে চায় না আমার অচিন পাখি
বুকের ভিতর যারে আমি আগলে রাখি
তাহার পিছে ঘুরে আমি মরি মিছে
আমার দিকে দৃষ্টি আর সে কবে দিছে?
তবুও সে মিছে মায়ার এমনই যন্ত্রণা
আমার-ই মন করে সারাক্ষণ তার বন্দনা
শিরোনামহীন........
কেউ হৃদয় নিংড়ে
ভালবাসার ডালি নিয়ে বসে থাকে
তবু ফিরে চায় না কেউ
কারো বাঁকা চাহনিতে
কটাক্ষের হাসিতে মজে হাজার মানুষ
পৃথিবী খুব অদ্ভুত জায়গা
এখানে ভোরের শুভ্র শিউলি ফুলের কদর কম
এত ভোরে কার ঘুম ভাঙে !!!
তার চেয়ে সাজিয়ে রাখা প্লাস্টিক ফুল ভাল
অথবা কেমিক্যালযুক্ত সুবাসবিহীন গোলাপ !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



