somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যাশ্চাতের সর্ব শ্রেষ্ঠ উপহার ...যা আমাদের মুক্ত মনা শুশীল নাম ধারীরা গ্রহণ করতে চায়!!!!?

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে দৈনিক পত্র পত্রিকায় বৃটেনের এক স্কুলছাত্রের একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটি চোখে পড়ার পর পুরাতন কিছু পত্রিকা ঘাঁটতে গিয়ে আরেকটি সংবাদ চোখে পড়ল। আগে পুরোনোটাই বলি। বৃটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি তার এক পাকিস্তানী সহকর্মীকে ঠাট্টা করে বলেছিলেন, ‘ওহ আমার ছোট্ট পাকী দোস্ত!’ তার এই সম্বোধনে রাজ পরিবার নাকি অত্যন্ত বিব্রত বোধ করেছে এবং তা চিহ্নিত হয়েছে ‘বর্ণবাদ’ বলে। আর এজন্য প্রিন্স হ্যারিকে জবাবদিহিতারও মুখোমুখি হতে হয়েছে।
সংবাদটি পড়ে আমি অবাক হলাম। এ যুগেও এমনও সূক্ষ্ম বিচার বোধ অভাবিত নয় কি? তবে ঘটনাটি কি না এমন সময়ের যখন ফিলিস্তিনে ব্যাপক গণহত্যা চলছিল। ইসরাইলের নির্বিচার হামলায় শত শত ফিলিস্তিনী মুসলিম নিহত হয়েছেন এবং কয়েক হাজার নারী ও শিশু চির পঙ্গুত্ব বরণ করেছেন, কিন্তু তখন বৃটেন ও যুক্তরাষ্ট্র ছিল নির্বিকার। এরই মধ্যে হ্যারির এই সংবাদটি পড়ে মনে পড়ে গেল অনেক দিন আগের একটি ঘটনা। কারবালার মর্মান্তিক ঘটনার পর কুফার একজন অধিবাসী আবদুল্লাহ ইবনে উমর রা. কে জিজ্ঞাসা করেছিল, ইহরামের কাপড়ে মশার রক্ত লাগলে কোনো অসুবিধা আছে কি না? আবদুল্লাহ ইবনে উমর তার পরিচয় জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি কুফা নগরীর অধিবাসী। সঙ্গে সঙ্গে সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর রা.-এর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হল এবং কারবালার মর্মান্তিক ঘটনা তাঁর সামনে উপসি'ত হল। তিনি বললেন, শোন, শোন, এ কী বলছেন! নবীর দৌহিত্রের পবিত্র রক্তে যাদের হাত রঞ্জিত তারা আমাকে জিজ্ঞাসা করে মশার রক্তে ইহরামের কাপড় নাপাক হয় কি না? সাবাশ! এই না হলে পরহেযগারী!! প্রিন্স হ্যারির সংবাদ থেকে এই ঘটনাটা কেন মনে পড়ল?

যাকগে, নতুন যে খবরটা চোখে পড়েছে তা হল বৃটেনের ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের অবিস্মরণীয় কীর্তি! সে ইতিমধ্যে তার গার্লফ্রেন্ডের গর্ভে সন্তান উৎপাদন করে সাড়া ফেলে দিয়েছে। আমাদের এক দৈনিক তার উপাধী দিয়েছে পৃথিবীর সর্বকনিষ্ঠ পিতা! জানি না, যে সাংবাদিকের কলমে এই শিরোনামটা তৈরি হয়েছে তিনি নিজেও সন্তানের পিতা কি না। তবে এদেশের সাধারণ বাবাদের যে তা অত্যন- অবমাননাকর ও অরুচিকর বলে মনে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এ ঘটনায় স্বয়ং বৃটিশ প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, ‘এখন শিশুরা শিশুর পিতা হচ্ছে। এটা বেশিদূর এগুনোর আগেই তা বন্ধ করতে হবে!’ তার উদ্বেগ প্রশংসনীয়। কিন্তু তার সমাজ ও সমাজ ব্যবস্থা কি এই উদ্বেগ কে সমর্থন করে? যে সমাজের কিশোর ও কিশোরী অবাধ যৌনতার অসংখ্য উপাদান তাদের চারপাশের পরিবেশ থেকেই পাচ্ছে সে সমাজের কোনো কর্ণধার যদি বলেন এই অনাচার রোধ করতে হবে তাহলে তার প্রতি করুণা জাগে। তিনি বলেছেন বন্ধ করতে হবে, কিন্তু কীভাবে তা বন্ধ হবে? অশ্লীলতা ও অবাধ যৌনতার সকল পথ খোলা রেখে শুধু তার ফলাফলটুকু ঠেকিয়ে রাখা কি কোনোভাবেই সম্ভব?
আল্লামা ইকবালের একটি পংক্তি মনে পড়ছে। তিনি বলেছেন, ‘দরমিয়ানে কা’ রে দরিয়া তখত বনদম করদায়ি/ বায মি গুয়ী কেহ দামান তর মকুন হুশিয়ার বাশ।’ ‘নদীর স্রোতের মাঝে আমাকে বেঁধে রেখেছ আর বলছ, সাবধান, তোমার পরনের কাপড় যেন ভিজে না যায়।’

তাই অশ্লীলতার সকল পথ খোলা রেখে শুধু পরিণামটুকু ঠেকিয়ে রাখা ঠিক তেমনি অসম্ভব, যেমন অসম্ভব ভিন্ন ধর্মের অনুসারীদের প্রতি সব ধরনের অবিচার অব্যাহত রেখে রাজপরিবার থেকে ‘বর্ণবাদ’ নির্মূল করা! কী নিদারুণ অসঙ্গতি কর্ম ও প্রত্যাশায়! বস্তুত এই অসঙ্গতিই হল মানবতার প্রতি পাশ্চাত্য সভ্যতার সর্বশ্রেষ্ঠ উপহার।
(মাসিক আল কাউসার থেকে সংগৃহীত )
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×