" মুগ্ধতা "
২৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বছরখানেক আগের কথা। বৈশাখের এই সময়ে ডুবে ছিলাম অদ্ভুত নিঃসঙ্গতায়। হাতে ছিলো অনির্ধারিত এক অবসর; বুক শেলফ আচ্ছন্ন ছিল একগাদা বইয়ের সারিতে। যখন যে বইয়ে মন ধরত সেই নিয়ে খানিকক্ষণ চলত ওলট-পালট পর্যায়।
সেদিন প্রবল ব্যগ্রতা নিয়ে পড়ে ছিলাম রাইডার হ্যাগার্ড এর ভার্জিন অভ দ্যা সান গ্রন্থের যুদ্ধক্ষেত্রে। ঘটনার ক্লাইম্যাক্সে লেখক বিস্ময়কর এক সংমিশ্রণ ঘটিয়েছিলেন আনন্দ-বিষাদ-ভালোবাসা-নির্মমতার। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় যেন দৃশ্যমান হয়ে উঠেছিল সেই উপাখ্যান। কল্পকাহিনির সকল বিষাদ এসে ভর করেছিল ক্ষুদ্র এই দেহে। বিষাদ ভাঙানোর বিশেষ কোনো প্রয়াস যদিও ছিলনা; তবে হঠাৎ নিজেকে খুব মরিয়া লাগছিল। মেঘঢাকা অন্ধকার আকাশে এক ফালি আলোর ঝলকানি যেমন দাগ কেঁটে যায় ঠিক সেরকম-ই আলোর ঝলক হয়ে দেখা দিয়েছিলে তুমি। অবাক হয়ে সেদিন শুধুই ভাবনার মাঝে নিমজ্জিত হয়েছিলাম। আজও সেই মুগ্ধতার এক চুল নড়চড় হয়নি। সেই প্রথম পরিচয়, ভালোলাগা। সেদিন ছিল তোমার জন্মদিন, আজকের সেই সেদিন!!.. সৈয়দ শামসুল হকের একখানা কথা না বললেই নয়, নিজের প্রতিচ্ছবি খুঁজে পাই আমি এর মধ্যে-
" তোমার নক্ষত্র এই রক্তের লোহিতে
জীবন ভাসমান জীবন গতিময়
নক্ষত্রের আগুন তুমি আমার অন্ধকারে...."
© সাদাত সিয়াম
২৬/০৪/২০২২
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন