somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি খাবো?

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি খাবো?
হোটেলে গেলে জিজ্ঞেস করে, কি খাবেন?
কি কি আছে?
রুই মাছ, পুটি মাছ, গরু, মুরগী ……।

কার বাপের কি? আমার যেটা ইচ্ছা আমি সেটা খাবো। কার বাপের কি? আমি কি খাবো এটা আমার ব্যাক্তিগত ব্যাপার, আমার স্বাধীনতা, মানবিক অধিকার। কথাটি অবশ্যই সত্য। ১০০%। কে কি খাবে সেটা তার নিজস্ব ব্যাক্তিগত ব্যাপার। কেউ কাউকে বাধ্য করতে পারবে না সে কি খাবে।

যদি এমন হয়, আপনি একজন হার্টের ব্লকের রুগি, তখন? তখন আপনার জন্য গরুর গোস্ত খাওয়া হারাম। ঠিক কিনা? তখন আপনার জন্য তেল চর্বি ঘি সব হারাম।

কেউ যদি বলে আমি হার্টে ব্লক নিয়েও তেল চর্বি ঘি খাবো, তাতে কার কি? মরলে আমি মরবো, তোমার কি? তখন এর উত্তর কি দেবেন? আমার পাছায়া আমি নিজে কুড়াল মারবো।

১। কেউ যদি সঠিক পথ পেতে চায় তাহলে তাকে ব্লক নিয়ে তেল চর্বি খাওয়া বর্জন করতে হবে। কোনটা ভালো কোনটা খারাপ তা তাকে চিনতে হবে।
২। কেউ যদি বলে আমি নিজের পাছায় নিজে কুড়াল মারবো, তখন একটাই উত্তর। খাও বাবা খাও। তোমার যত খুশি তত তেল চর্বি খাও।

আমি ডাক্তার হই, না ইঞ্জিনিয়ার হই, না প্রফেসর হই সেটা আমার ব্যাপার। আমি আম্রিকা যাই, না পাকিস্তান যাই, না আফগানিস্তান যাই, সেটাও আমার ব্যাপার।

ব্লক নিয়ে তেল চর্বি খাওয়া, ও গৃহযুদ্ধরত অবস্থায় চাকরীর জন্য সিরিয়ায় যাওয়াকে যারা নিজস্ব ব্যাপার মনে করে তাদের জন্য কোন উত্তর নাই। শুধু একটাই উত্তর, যাও বাবা। তুমি সিরিয়ায় যাও।

আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ব্লক নিয়ে তেল চর্বি সে তখনই খায় যখন সে বিন্দুমাত্র জানে না যে ব্লক কি জিনিস আর তেল চর্বিই বা কি জিনিস। চাকরীর জন্য সিরিয়ায় তারাই যায় যারা জানে না সিরিয়াতে কি হচ্ছে।
-----------------------
ঠিক তেমনি, আমরা তখনই আল্লাহকে ভয় পাবো, আল্লাহর দেয়া বিধান মত তখনই চলবো যখন আল্লাহকে চিনতে পারবো। আর যখনই আল্লাহকে চিনতে পারবো না তখনই মনে করবো, মরার পর আল্লাহর যা ইচ্ছা করুক। দেখি আল্লাহ কতটুকু কি করতে পারে। কারণ আল্লাহ তো নাইই। থাকলে তো কিছু করবে।
-----------------------
কোরআনে বর্ণিত অতিতের কিছু ইতিহাস থেকে জানা যায়, তখন অনেক অনেক নবী রাসুলগন পর্যন্ত মানুষকে ঈমান আনাতে পারে নাই। যেখানে নবী রাসুল স্বয়ং প্রেজেন্ট, তারা নবী রাসুলের কথাও শুনে নাই। তারা আল্লাহকে বিশ্বাস করে নাই। আল্লাহ যে আছে তা তারা মানে নাই।

তৎকালীন ধর্মীয় পুস্তককে নবীর নিজের লেখা বলে তিরস্কার করেছে, আর যখন নবী রাসুল কোন মোযেযা দেখান, তখন তারা সেটাকে যাদু বলে তিরস্কার করেছে। ঈমান আনেনি।

২০১৬ সাল। আজকের ২০১৬ সালেও সেই হাজার বছরের পুরাতন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। যার যার খুশি মত মুর্তি পূজা করছি, যার যার খুশিমত ধর্ম পালন করছি, যার যার খুশিমত ধর্মই মানছি না।

এরা আসলে কপাল পোড়া। খুবই কপাল পোড়া।

---------------------------
বিশ্বব্যাপী সন্ত্রাস খুন ধর্ষন আত্মঘাতি বোমা হামলা। কোনো কোনো দেশের মানুষ তার বিশাল পেট ভরে পেটে খাদ্য ঢুকাচ্ছে, পক্ষান্তরে কোনো কোনো দেশের মানুষ ১ বেলাও ঠিকমত খেতে পারছে না।

কেন এমন হচ্ছে? আল্লাহ যদি থেকেই থাকে, তাহলে খারাপ লোকদের বিচার করছে না কেন? একজনে পেট ফুলায়ে খায়, আরেক জন খেতেই পায় না, এমন কেন?

----------------------------
আপনি কোম্পানীতে চাকরী করছেন। আজকে ১৪ তারিখ। আপনি ডিউটি যাননি। ১৫ তারিখও যাননি। ২ দিন গায়েব। ১৬ তারিখে যখন ডিউটি গেছেন তখন মালিক আপনাকে ডেকে ২ দিনে বেতন কেটে রাখল। এটা কি পৃথিবীর কোথায়ও দেখেছেন? আপনাকে ডেকে এনে ২ দিনে বেতন কেটে রেখে ১৩ দিনের বেতন দিয়ে দিল। তারপর মাস শেষে ১৭ থেকে ৩০ তারিখ এই ১৪ দিনের বেতন দিল।
পৃথিবীর কোনো কোম্পানীতে কি এমনটা হয়?
নাকি মাস শেষে ২ দিনের বেতন কেটে ২৮ দিনের বেতন দেয়?

অথবা, স্কুলের পরীক্ষার হলে যার রোল নাম্বার ১০০, তার পাশ করার কোনাই সম্ভাবনা নাই। যেহেতু রোল নাম্বার ৯০ থেকে ১০০ পর্যন্ত এই ১০ জন পাশ করবে না, তাই শিক্ষক পরীক্ষার হল থেকে উক্ত ১০ জন ছাত্রকে বের করে দিল।
এমনটা কি কোনো স্কুলে হয়?
নাকি, পরীক্ষা শেষে একটি দিন থাকে, যেদিন রেজাল্ট দেয়া হ ?

এই দুনিয়া আমাদের পরীক্ষা কেন্দ্র। যার যত খুশি খুন কর। যার যত খুশি ধর্ষন কর। যার যত খুশি ডাকাতি কর। দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা চলাকালীন রেজাল্ট আসবে না। রেজাল্ট আসবে রেজাল্টের দিন। যাকে আল্লাহ বলেছেন, শেষ বিচারের দিন, কেয়ামতের দিন।

সেদিন যার যার বিচার হবে ও যার যার ফলাফল ঘোষনা করা হবে। পাশ করলে জান্নাত। ফেল করলে জাহান্নামের অগ্নি। বিশ্বাস না করে নিজের পাছায় নিজে কুড়াল মারলে পাছা তো আমার কাটবে না। কাটবে তোমারটাই।

জ্ঞানতো আছে। কোরআনের অর্থ পড়, অন্যান্য ধর্মগ্রন্থ পড়। তারপর নিজের জ্ঞান দিয়ে নিজেই বিচার কর কোন ধর্ম সত্য। এর পরও যদি তোমার মনে হয় তুমি চাকরী করার জন্য সিরিয়া যাবে, উত্তর হচ্ছে সত্যিই তুমি পোড়া কপাল।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×