somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্তিক, নাস্তিক, হেফাজত এবং কিছু এলোমেলো কথা....

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুধ একটি পুষ্টিকর খাদ্য। স্বভাবসুলভ ভাবেই বাচ্চারা দুধ খেতে চায়না। তাই অনেক মা ইনিয়ে বিনিয়ে বাচ্চাদের কে দুধ খাওয়ানোর চেষ্টা করেন। দুধের উপকারীতা পাওয়ার জন্য কোন মা যদি তার বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে একটু একটু করে চামুচ দিয়ে বা গ্লাসে করে দুধ খাওয়ান তবে ঐ বাচ্চা পুষ্টি পাবে এটা স্বাভাবিক। কিন্তু কোন মা যদি বেশী পুষ্টি পাওয়ানোর আশায় বা সময় বাচানোর জন্য এক কড়াই গরম দুধের মধ্যে বাচ্চাকে চুবিয়ে ধরেন তবে ঐ বাচ্চার কি অবস্থা হবে একবার ভেবে দেখুন।

ইসলাম একটি পুর্নাঙ্গ জীবন বিধান এবং শান্তির ধর্ম এটা সকলেই জানে। কিন্তু বর্তমান সময়ের যারা ইসলাম প্রচারক বা তথাকথিত হেফাজতকারী তাদের অবস্হাটা আমার কাছে সবসময়ই ঐ দ্বিতীয় মায়ের মত মনে হয়। তারা ইসলামের উপকারীতা পাওয়ানোর জন্য মানুষের ভিতরে ইসলাম নয় বরং জোর করে ইসলামের ভিতরে মানুষকে ঢুকাতে চান। অরাজকতা করে, মসজিদ ভেঙ্গে, যায়নামাজ পুড়িয়ে, হত্যা করে খুন করে ভয় ভীতি সৃষ্টি করে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেন। এর ফলে উপকারীতা না বুঝেই মানুষ ইসলাম থেকে দিন দিন আরও দুরে সরে যাচ্ছে। যারা হেফাযতকারীরুপে আবির্ভুত হচ্ছেন তাদের হাতেই ধীরে ধীরে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ রক্ষকই ভক্ষক।

যারা ইসলামের বিরুদ্ধে লিখছে বা প্রচার করছে আমার ধারনা তারা এটা করছে নিতান্তই ইসলাম সম্পর্কে সঠিক ধারনা না থাকায়। তাকে যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারনা দেয়া হত তাহলে হয়ত সে নিজের ভুল বুঝতে পেরে ইসলাম কে সঠিকভাবে গ্রহন করতো। আর যে ব্যক্তি তাকে এই পথ থেকে সঠিক পথে আনত সে নিতান্তই আল্লাহর কাছে প্রিয় বান্দা হতো। কিন্তু ইসলামকে যুক্ত করে বিশাল বিশাল নাম নিয়ে যারা আজ ইসলামের তথাকথিত সৈনিক বনে গেছেন তারা একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনি কয়জন মানুষকে এ যাবৎ ইসলামের দাওয়াত দিয়েছেন, কয়জন মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে আনতে সমর্থ হয়েছেন? ইসলামের নামে কেউ কিছু বললেই তাকে হত্যা করার মত জঘন্য কাজ করছেন। আমজনতা সহ সবাইকে ঢালাওভাবে নাস্তিক আখ্যা দিচ্ছেন। এই নাস্তিক দের কাছে সঠিক ইসলামের বাণী পৌছানোর দায়ীত্ব কার? জানি এ প্রশ্নের কোন উত্তর বর্তমান সময়ের তথাকথিত ভন্ড ধর্ম ব্যবসায়ীদের কাছে নেই। কারন তাদের কাছে ইসলামের নমে তরুন সমাজের মধ্যে জেহাদের ধারণা ঢুকিয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারেই ফায়দা বেশী।

ইসলাম আল্লাহর মনোনিত ধর্ম এবং এর হেফাজতকারীও একমাত্র আল্লাহ সুতরাং ইসলামের হেফাজতের জন্য আর কোন মানব হেফাজতকারীর প্রয়োজন নেই। এসব ভন্ডামি ছাড়ুন মানুষকে সঠিক ইসলামের দাওয়াত দিন। সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম যে আসলেই শান্তির ধর্ম সেটা তুলে ধরুন। নবী করিম (সাঃ) এর আদর্শ কে ধারন করুন। নিজে সঠিক ইসলাম সম্পর্কে জানুন মানুন এবং অন্যকে জানান। ইনসাল্লাহ এই পৃথিবী একদিন শান্তিতে পরিপুর্ন হবে। কিন্তু ইসলাম মানেই জিহাদ এই মনোভাব যদি পোষন করেন তাহলে শান্তির ধর্ম ইসলাম মানুষের মধ্য থেকে চিরতরে বিদায় নিতে বেশী দিন লাগবেনা। আল্লাহ সবাইকে সঠিক ভাবে ইসলাম জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন।

(জানিনা এই ব্লগ লিখে আবার ইসলামের হেফাজতকারীদের কাছে আমি নাস্তিক হিসাবে চিহ্নিত হয়ে গেলাম কিনা।)
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×