অনেকদিনের শখ নিজের ঘরে একটা এসি লাগাবো কিন্তু যখনই কিনব ভাবি তখনই অন্য কোন কাজে টাকা খরচ হয়ে যায়। এবার হঠাৎ পরিবারের অসুস্থতা সেই শখ টাকে একরকম প্রয়োজনীয়তায় রুপান্তরিত করলো। কিন্তু সমস্যা রয়েই গেল, টাকা কম । তো ভাবলাম এই সুযোগে একটু কম টাকায় দেশি পন্য কিনে নিজের সাথে সাথে দেশেরও কিছুটা উপকার করি। যেই চিন্তা সেই কাজ। নাচতে নাচতে ওয়ালটন এসি কিনে বাড়ি ফিরলাম। কিন্তু তখন বুঝতে পারি নাই দেশি যন্ত্রের সাথে কি পরিমান যন্ত্রনা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। যদিও বাংলাদেশে সব কোম্পানির এসির ইন্সটলেশন ফ্রি কিন্তু ওয়ালটনকে ইন্সটলেশনের জন্য ৩০০০ টাকা আগেই জমা দিতে হয়েছিল তারপরও আমার এসি বাক্স বন্দি হয়ে থাকলো দীর্ঘ ৩০ ঘন্টা। ওনাদের সম্মানিত ইন্জিনিয়ার সাহেবের সময় হয়না। । প্রচন্ডে গরমে পরিবারের অসুস্থতা আরও বেড়ে গেল। অবশেষে ইন্জিনিয়ার সাহেব আসলেন, ২-৩ ঘন্টা সময় নিয়ে এসি ফিট করলেন। মনে মনে শান্তি পেলাম এবার ঠান্ডা বাতাসে শরীর মন ঠান্ডা করবো। দরজা জানালা বন্ধ করে বিসমিল্লাহ বলে এসি ছাড়লাম কিন্তু রুম ঠান্ডা হওয়ার বদলে গরম হয়ে একপ্রকার ওভেন হয়ে গেল। সম্মানিত ইন্জিনিয়ার কারন ব্যখ্যা করলেন প্রথম ছাড়া হয়েছে এজন্য একটু সময় লাগছে। দড়জা জানালা বন্ধ থাকার কারনে ৩ ঘন্টা এসি চালানোর পর রুমের তাপমাত্রা আরও বেড়ে গেল। ওনাদের কে ফোন করা হলো, বললো আজকে এসি বন্ধ রাখেন কাল আমদের সিনিয়র ইন্জিনিয়ার গিয়ে চেক করবেন। যথারিতি ইন্জিনিয়ার আসলেন চেক করে জানালেন মাল খারাপ চেন্জ করতে হবে। চেন্জ করা হলো, সারাদিন ধরে ফিট করা হলো। আবার ভাবলাম যাক এবার নিশ্চই আর কোন প্রবলেম হবেনা। কিন্তু আমার যন্ত্রনার অবসান এবারও হলোনা। এসি ছাড়া হলো কুয়াশার মত বাতাস আসতে লাগলো আর টপ টপ করে এসি দিয়ে পানি পড়তে লাগলো। পাঠক একবার অনুমান করুন এটা আমার এসি কেনার চতুর্থ দিন, পরিবার অসুস্থ, এতগুলো টাকা খরচ, প্রচন্ড গরম, একবার এসি চেন্জ করার পরও এই অবস্থা মেজাজ কতটুকু ঠিক থাকে? ওদের সাথে রাগারাগি করলাম, বললো যে এসি টা বন্ধ রাখুন আমাদের ইন্জিনিয়ার কাল গিয়ে পরীক্ষা করবে। পঞ্চম দিনে ইন্জিনিয়ার এসে বললো মাল খারাপ চেন্জ করতে হবে। আমার মেজাজ তখন সপ্তমে। ইচ্ছা করছিল এসিটা ঐ ইন্জিনিয়ারের মাথায় ভাঙ্গি। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম। এই এসি আর আমি নিবই না, আমি আমার টাকা ফেরত চাই । শেষে অনেক ঝগড়া ঝাটি আর দেন দরবারের পর এসি ফেরত দিয়ে টাকা ফেরত পেলাম। কিন্তু ইতোমধ্যে আমার ১০,০০০ টাকা বিভিন্ন ভাবে খরচ হয়ে গেল। এরপর কানে ধরলাম যদি টাকা থাকে তো দামি জিনিস কিনবো না থাকলে কিনবো না তবে সস্তা জিনিস আর নয়। যারা ইতোমধ্যেই ওয়ালটল দেশীয় পন্য ভেবে গর্ব বোধ করেন তারা হয়ত আমার এ পোস্ট পড়ে কষ্ট পেতে পারেন। কিন্তু আমার এ পোস্ট তাদের জন্য যারা অনেক কস্টের টাকা দিয়ে দেশীয় পন্য কেনার জন্য অপেক্ষায় আছেন। দেশীয় পন্যের সাথে আমার কোন বিরোধ নাই কিন্তু তার সাথে হয়রানি যদি এই পরিমানের হয় তাহলে আমার আপত্তি আছে। আমার যদি দেশপ্রেম থাকে তো দেশেরও আমার প্রতি প্রেম থাকা উচিৎ। আমি টাকা খরচ করে হয়রানি কেন কিনবো? আর ওয়ালটন কোম্পানির কেউ যদি এই পোস্ট পড়েন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আগে ভালো প্রডাক্ট বের করার চেষ্টা করেন তারপর প্রচার করেন। এভাবে মানুষের দেশপ্রেমের আবেগ কে পুজি করে দেশীয় পন্যের নামে নিম্নমানের পন্য দিয়ে মানুষকে হয়রানি করবেন না। ( এই পোস্টের প্রতিটা লাইন বাস্তব কোথাও এতটুকু বাড়িয়ে লেখা হয়নি)
ওয়ালটন দেশী পন্য, কিনে হও োক োদ হিসেবে গন্য। একটি চরম শিক্ষামুলক পোস্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।