অনুগল্প- ঝাকড়া চুলের মেয়েটি....
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুচকা খাচ্ছিলাম,আজকে একটু ঝাল বেশি হইছে ফুচকায়।মামাটাকে বলে টক নিলাম আরেকটু।এরই মধ্যে দুটো মেয়ে আসল।এসেই উস্কোখুস্কো চুলের মেয়ে টা দুইটা স্পেশাল বলে একটা ছোটখাট চিৎকার দিয়ে উঠল।ফুচকাওয়ালা মনে হয় তাদের চিনে।বেশ মসলাদার দুটো ফুচকা বানাল।মেয়েদুটির খাওয়া দেখছি আড়চোখে আর কথা কানে আসছিল।ঝাকড়া চুলের মেয়েটা আমার দিকে তাকাচ্ছিল বার বার।এর কারন বোধহয় আমি হা করে তাকে দেখছিলাম।কথা সশুনে আর দেখে বুঝতে পারছি ডাক্তারী-ইনজিনিয়ারি কিছুতে পড়ছে।ফর্সা গালটাতে চোখের নীচে একটু কালি।সে হয়ত জানে না কালিটা তার সোন্দর্য্য বহুগুন বাড়িয়ে দিয়েছে।এসব কিছু কয়েক পলকেই দেখলাম।চোখ নামিয়ে নিলাম,১০ সেকেন্ড পর আবার তাকালাম।তাকিয়েই ধরা খেয়ে গেলাম।আমার দিকে চেয়ে আছে এখন সে।দৃষ্টিতে অবাক হবার ইংগিত।এমন করে কেউ বোধহয় তাকায়নি কখনো তার দিকে। নিজেকে কেমন যেন তুচ্ছ মনে হল ওর সামনে। আর তাকালাম না সাহস করে। ।একমনে ফুচকা খেয়ে গেলাম।মুখে ক্রান্স আর মনে হালকা ঝড়।একটু পর উঠে টাকা দিয়ে চলে এলাম।পিছু ফিরে বলা হল না যে,ঝাকড়া চুল আমার বড় পছন্দের।
হয়ত সে পোস্টটি পড়ছে........তাই জানিয়ে রাখলাম,জ্যোৎস্না রাতে চাঁদ দেখলে আমায় জানিও,আসব আমি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন