somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা হিন্দু নয় , মানুষ

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক অনেক লজ্জা লাগছে আজ নিজেকে একজন মুসলমান বলতে।
কিভাবে পারে তারা এমন হিংস্র হতে???? একটাবার কি মনে পড়েনা, যাদের উপর অত্যাচার চালাচ্ছে এরা আমদের ই কাছের মানুষ,
প্রতীবেশি......

আমি একজন মুসলিম, আমার অনেক প্রিয় এবং কাছের মানুষ আছেন যারা হিন্দু।
কিন্তু তারা হিন্দু বলে কখনো আমার এতটুকু খারাপ লাগেনি,লাগেনা। অন্যকিছু ভাবনাতেই আসে না । এক ছোট ভাই সুখের কাঙ্গাল অমিয় , হিন্দু , কিন্তু প্রচন্ড ভালবাসি ওকে , সে ও কম যায় না বুবু বুবু বলে।

আমার প্রিয় বন্ধু অনু রাধা , কতটা সে প্রিয় তা বোঝাতে পারবোনা , ওর মা মানে মাসিমা , তিনি যে কতটা স্নেহ করেন আমাকে তাও বলার বাইরে। আছে বন্ধুর তালিকায় পূজা সাহা , মানিক দাস , রাতুল সরকার ,রাজিব দাস।
মুখবইতেই পরিচয় আছে এমন কজনও মাধবী লতা , বিজয় কুমার সাহা ,পুজান দত্ত।

প্রীতম সাহা,রনি সাহা,সিজা সাহা , শৈশবটা মনে পড়ে যায় যাদের দেখলে ,
যাদের সাথে কথা বললে । এখনো যাদের খুব পছন্দ করি,ভালবাসি । একসাথে ছিলাম একটা সময় সবাই । এখন এক এক জন একেক জায়গায় , কিন্তু কারও প্রতি কারো ভালবাসা এতটুকু কমেনি ।

এমন আছেন আরো অনেকে যারা সনাতন ধর্মের মানুষ , এদের কখনও হিন্দু বলে ভাবিনা , দেখিনা ।

শুধু জানি , এরা আমার খুব কাছের । এদের কারো কষ্টে আমারো খারাপ লাগে , কারো খুশিতে আমিও খুশি হই , ঠিক যেমনটা অনুভব হয় আমার নিজ ধর্মের কারো জন্য । এদের কারো এতটুকু ক্ষতি হোক তা চাইনা কখনো , যেমনটি চাই আমার ধর্মের সবাই ভাল থাকুক, সুখে থাকুক।
আমি শুধু বুঝি , তারা কেবলই হিন্দু নয় ,
তারাও আমাদের মতই মানুষ,...

অনেকেই অনেক হিন্দুদের অপছন্দ করেন,দোষারপ করেন এই বলে যে ,
"ওরা বাংলাদেশ কে নিজের মাতৃভূমি মনে করেনা,ভারত কে মনে করে।"
যদি তারা এটা মনে করেই থাকে আমি এতে দোষের কিছুই দেখিনা।
কারণ এমন ভাবনার জন্য বাংলাদেশ ই দায়ী ।
বাংলাদেশ মাতৃভূমি হয়েও যদি তাদের এখনো অমন কষ্ট নিপীড়ন সহ্য করতে হয়,একমাত্র সম্বলটুকু হারাতে হয়,অবলম্বনটুকু হারাতে হয় , তাহলে সেই ভারতে এ তাদের চলে যাওয়া ভাল।

যেমনটা বলেছেন , দুলাল বিশ্বাসের স্ত্রী রঞ্জিতা বিশ্বাস , ‘যে দেশে শাসন নেই, সে দেশে থাকি কী করব? যায়গায় (সম্ভবত ভারত) চলে যাব, না খেয়ে মরলে মরব।’

কিন্তু মন থেকে চাইনা এরা চলে যাক , চাইনা এদের এভাবে হারাতে......
ইসলামে কোথাও এটা উল্লেখ নাই যে , অপর ধর্মের মানুষকে অত্যাচার করে, জবালিয়ে পুড়িয়ে শেষ করবার ।
যারা আজ ইস্লামের দোহাই দিয়ে এসব কুকর্মগুলো করছে তারা মোহাম্মাদ (স) এর আদর্শ ভুলে গেছে , তারা ভুলে গেছে ইসলামেই বলা হয়ছে , অন্য ধর্মের প্রতি , মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে ।

আমি আজ সত্যি খুব লজ্জি্ত
আমি চাইনা আমার অসাম্প্রদায়িক সোনার বাংলার মানুষ আবারো ৭১ এর মত অত্যাচার এর ভয়ে নিজ দেশ ত্যাগ করে অন্যদেশে যেতে বাধ্য হোক , আমি তা চাইনা।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×