মনটা হল তোমার, তুমি মনে মনে যা খুশি তা ভাবতে পারো, করতে পারো, নিজের একটা জগত বানাতে পারো।
কাউকে ভালবাসতে পারো, কাউকে ঘৃণা করতে পারো।
এই মনেই তুমি ভাবতে পারো পঙ্খিরাজ ঘোড়ায় করে উড়ে চলে গেলে তুমি কোন এক রূপকথার দেশে। মনে মনে ভাবতে পারো,
তোমার চারপাশটা কতখানি সুন্দর যখন তা কুৎসিত আবর্জনায় ভরা।
হারিয়ে যেতে পারো তুমি তোমার পৃথিবীতে। মনে মনেই পারো তুমি, নিজের শক্তি নিজে হতে,মনে মনেই নিজেকে দিতে পারো নিজে শান্তনা।
যেহেতু মন খানা তোমার, তাই এই মনে তুমি কাকে ঠাঁঁই দিবে, কাকে রাখবে, কাকে নিয়ে ভাববে সেটি তোমার একান্ত, একান্ত, একান্তই তোমার অধিকার।
মনে মনে তোমার কাউকে ভাললাগতেই পারে,কাউকে তুমি মনে মনে ভালবাসতেই পারো। এটি জরুরি নয় যে, তারো তোমাকেই ভালবাসতে হবে। সেও অবশ্যই মনে মনে অন্যকাউকে ভালবাসতে পারে,
অন্য কেউও তাকে।
যখন তুমি মনে মনে কাউকে ভালবাসছো তখন এটিও তোমার মনে রাখতে হবে, সে তোমার নয় বা সে তোমার নাও হতে পারে। এসব ক্ষেত্রে পাওয়ার পাল্লাটা শূণ্য রাখাই ভাল। আর তাকে তুমি কতখানি দেবে,
কতখানি দিতে পারবে বা দেওয়া উচিত সেটিও ঐ মনেই তোমাকে রাখতে হবে।
তুমি যখন মনেমনে কাউকে ভালবাসছো সেই দায়ভারটা নেয়ার ক্ষমতাটাও যেন তোমার মনের থাকে। মন চাইলেই তুমি যেমন নীল আকাশে উড়তে পারো, চকচকে রোদে জোছনা দেখতে পারো, মন চাইলেই বৃষ্টি ছুঁতে পারো, তেমনি কাউকে ভালবাসলে সেটাও তোমার নিয়ন্ত্রণে থাকা উচিত। তোমার মন কাউকে চাইছে বলে, ভালবাসছে বলে
তা যেন অন্যের উপর চাপ সৃষ্টি না করে, তখন আর সেটি ভালবাসা থাকবেনা, জোর করা হয়ে যাবে, মনকে অপমান করা হবে।
মন তোমার, তুমি যা ইচ্ছে যাকে নিয়ে ইচ্ছে ভাবতে পারো, করতে পারো মনে মনে।
কারো বাঁধা দেয়ার জোঁঁ নেই। তেমনি করে তোমার যেন তোমার মনের উপর জোঁঁ থাকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

