হারানো গন্তব্য যেন মানুষের যাতনার উপরে ফুলতোলা দীর্ঘজাহাজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একটা অবিশ্বাস্য ব্রিজ পার হলাম, পায়ে হেঁটে; একাকী এবং নীরবে-
অতঃপর কোলাহলময় বাজারের মাঝখানে এসে পথ হারিয়ে ফেললাম, সচেতনভাবে;
মাথার চুল ছিঁড়েও গন্তব্য মনে করতে পারলাম না, সহসা-
অথচ, এই পথ পেরুনোর আশায় কতদিন, কতরাত নিজেই নিজের সাথে লড়েছি
ব্রিজটা পার হবার আগে যে শিয়ালটার সাথে দেখা হয়েছিল, তার সাথেও কিন্তু বলেছিলাম
আমার গন্তব্যের কথকথা- বুঝিয়েছিলাম একটা নিঃসঙ্গ মাঠের পারে সে উদ্যান; আমি চিনি-
আমি খুব অনুভব করি সে অন্যরকম সুবাসিত বসতির তরুবীথি আর পানির ফোয়ারাকে।
এই মানুষের বাজার আমার মানচিত্রে ছিল না, আমি হলফ করে বলছি-
মানুষের সান্নিধ্যে যে পাপ, তা এড়ানোর জন্যেই তো আমার এ একাকী যাত্রা-
আমার ভুলে ভরা লোভী চোখজোড়া কি তাহলে মরীচিকাময়!
ভেতরের জেগে থাকা না ঘুমানো পরিতাপ কি অনুগ্রহের ব্যাথিত বৈরাগ
যা আমাকে ভুল পথের নিশানায় বুঝিয়েছে এখানেই উদ্ধারের শিলাখণ্ড
বিনাশী আর জাগ্রত; মানুষের যাতনার উপরে ফুলতোলা দীর্ঘজাহাজ।
বাজারের এককোণে যেখানে একটু নির্জনতা ছিল, সেখানে আনমনে বসে আমি
হারানো গন্তব্যের নিকেশ করতে লাগলাম-
ঝুলির ভেতর হাতড়ে খুঁজছি শিয়ালের সাথে কথপকথনের পুরোভাগ-
যা রেকর্ড করা নিদিষ্ট ইথারে, শীতাতপ দেয়ালের বিষণ্ণসন্ধ্যায়।
২৩/০৮/২০১৪
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।