
নিমজ্জিত পাপে,
নিমগ্ন আমার অহরহ ভোগে- মাঝে মাঝে না ঘুমানোর পরী
সিদকাটে, পাপ হয়; আত্মজ আমার রাগে মূর্ছা যায় শোক, যেন
বেয়ানটে রক্তের ধারার সাথে প্রবাহিত সব দেনা- নিমজ্জিত পাপ।
আমি কোথা রাখি বলো এ আত্নতিরস্কারের ঝাপি-
আমি ফেলে রাখি যথাতথা অদেখা পাপের সারি; সারি-সারি আবার
রক্তের সাথে ধুয়ে যায় না ক্রোধ জেনেছি পরিশেষে- যখন সূর্যটা টুপ করে
উঠে পড়ে সংকেতবিহীন। আমার আর সময় থাকে না শোধরানোর-
পাপের হিমবালুকায় গচ্ছিত রাখি গতরাতের না ঘুমানোর খসড়া
পাহাড়ে, সমুদ্রে আর নিহারিকাভেদে কিছু কিছু মানুষের হৃদয়ে-
বাদ পড়া দো'নালা বন্দুকের মরচে নলে, বায়ূর পরাগ আর নীলাভ
আশায় মেলে দিই আমারও পাপের সন্তারণ;
কেউ কেউ যেন সূর্য উঠার আগেই তবে খেয়ালখুশিমত পাল্টাতে পারে
নিজস্ব দেনা, পুণ্যের বিপরীতে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





