somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনালী ডানার চিল
প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

আব্বার বাগান

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের এই বাড়ীর সামনের অংশে আব্বার ফুল বাগান ছিল। হাস্নাহেনা ফুলের ঘ্রাণে নাকি সাপ আসতে এই বাগানে। হেমন্তর রাতে যখন আমরা ছাদে ঘুমাতাম তখন তীব্র এক আশ্চর্য্য সৌরভে সিক্ত হতে হতে তলিয়ে যেতাম নিদ্রার গভীরতম স্তরে।
মাঝরাতে ঘুম ভাঙলে দেখতাম তারাভরা আকাশ অথবা ক্ষয়ে যাওয়া মরা একাদশীর চাঁদ। মোড়লপাড়ার দিক থেকে থেমে থেকে একটা টক্কোসাপ (তক্ষক) ডাকতো; কখনও ভুতুমের আওয়াজ পেতাম। স্বপ্ন আর জাগরনের মধ্যভাগে যেন আমার কৈশোরিক অস্তিত্বের পুরোটা জুড়ে খেলা করতো বিনম্র এক অপার্থিব শিহরণ।

বাগানে কয়েক রকমের জবা ফুল ছিল। একটা গন্ধরাজ গাছ আর একটা আতা গাছ ছিল। আরও কিছু গাছ যেমন বাগানবিলাশ আর গেইটফুলের ঝোপ ছিল। সাদা সাদা একরকম ফুলের ঝাড় থেকে আমরা ছোটছোট ফুলের মধু চুষে খেতাম। একটা লম্বা ইউক্যালিপটাস ছিল। আমি চোখ বুজলেই সেই বাগানটি দুলে উঠে আমার স্মৃতির আয়নায়!

সেই বাগানের কোন ফটোগ্রাফ আমার কাছে নেই। ইট বসানো উঠানের একপাশে বালিগাদা আর কলাগাছের ঝোপের আগে শিউলী ফুলের মাঝারী গাছ। পিছনে বাতাবী লেবু আর বড় কৃষ্ণচূড়া। একটা তুলশী গাছও আব্বা লাগিয়েছিল। পাশে বড়ফুফুর রান্নাঘরের পিছনে ছিল কালো জামের মস্ত হেলানো গাছ। একটা বুনো কুলগাছ। ও হ্যা আর একটি কুলগাছ ছিল আমাদের বারান্দায় উঠার আগে। ডালিম গাছ ছিল একটা। আব্বার শখ ছিল গাছ লাগানো। ফুল আর ফলের। এমনও হয়েছে প্রয়োজনীয় বাজার না করে আব্বা গাছ কিনে এনেছেন।

ধূপছায়ার মতো সে সময়েরা। গোধূলীর মতো ক্ষণিক। শীতের ভোরের ক্ষণজন্মা সাদা সাদা হাস্নাহেনার মতো এই জীবন। আজ আব্বা নেই, আব্বার বাগানটি নেই। সেই গাছগুলোর একটিও নেই। একটা ফটোগ্রাফও নেই। জীবন তো এমনই, মাঝারাতের ভেঙে যাওয়া ঘুম, শিউলী ফুলে ছেয়ে যাওয়া উঠান, বাগানের বেড়াফুলগাছটির মতো, আব্বার মতো…..
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:১৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×