somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় শহর

১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই সব সময়েরা আমার সাথে ছিল
এই সব স্বপ্নরা আমার সাথে ছিল, একদা
এই শহরের গলীপথের ধুলো; আহা
আমারও বাটা সান্ডেল ছিল কখনও

বৃষ্টি ছিল আকাশ সমান
কষ্ট ছিল তোমার ঐশ্বর্ষের পাশে কেমন মলিন বলে যেন
তবুও সেই বৃষ্টিতে ভেজা নিয়তির মত অবশ্যম্ভাবী ছিল তখন
যখন ভালোবাসা দু'জনের মাঝে এসে দাঁড়ালো

সে সময় বয়স ছিল আমার সাথে
ক্ষুধার সমান ক্ষোভ নিয়ে দু'হাতের তালুতে বাদাম ভাঙতাম
ফটাস করে
তখন শহরটায় একরকমই ক্লান্ত মনে হতো, যেন
এই নাগরিক প্রেমের ছোঁয়াছে বাতুলতা তাকে খুব কাহিল করেছিল
পার্কে কিংবা বাসষ্টপিজের আড়ালে

বৃষ্টি আর স্বপ্নের খেলা আমি দেখেছিলাম পানি জমে থাকা
২৭ নং এর মোড়ে, সারাদিন স্বাদ তেহারীর আটোসাটো টেবিলে
অথবা চারুকলার পাতার বিরিয়ানীর শনশন খশমশায়
দুঃখ ছিল সবুজ খুব
চাপচাপ সে ব্যথা আর দেখেনি কেউ
এই শহরেই হেটেছিলাম, ক্ষোভ আর কাব্য রেখে
৫৫৫ র আগুন অন্ততঃ দু'বার পুড়িয়ে পাড়ি দিতাম
মধুবাজার থেকে পলাশী

আপেক্ষ ছিল খুব, হে প্রিয় নগরী
চকচকে অভিজ্ঞান আর সুরম্য খাদ্যবিতানের ঘোর মগে
কফি আর লাল চা'র পার্থক্য বুঝে নেবার
ভালোবাসার জন্যে কত কি ই না করেছি
মলচত্বরের রেলিংটার নিশ্চয় মনে আছে সে কথা
শত্রু আর বন্ধুর সহজাত পরিধী যখন ডাংগুলি খেলতো
মেরুন টি-শার্টে


শহর তুমি শুনে রাখো ভূলিনি আমি কিছুই
শরীর এখন ক্ষুধার চেয়ে স্মৃতিকাতর খুবই
সেই প্রেমিকা এখনও তো সঙ্গে আমার
সুখের সময় হঠাৎ করে আলোয় যাবার
আর তো নেই তাড়াহুড়ো আর করি না ক্লেশ
হাঁটতে থাকা আগুন এখন অন্ধকারেই শেষ
তবুও কেন রাতদুপুরে মনটা কাঁদে চুপিসারে
ঐ শহরে তবে কি হায় আমার অবশেষে
আত্মাখানি বন্ধী আছে এত সময় ধরে!
চাইছি ওগো প্রিয় শহর চাইছে এ অক্ষম
হৃদয় দিয়ে করছি যে এই সহজ পরীক্ষণ
সময়গুলো প্যাকেট ভরে
রেখো যেন তাজা থাকে
কখনও আর না ফুরায়
এ অবাক সন্ধিক্ষণ
প্রিয় শহর ভালো থেকো তুমি সর্বক্ষণ।


ফুটনোটঃ প্রিয় ব্লগার কান্ডারী অথর্ব-র The Dirty Dhaka – 01 পোষ্টটি দেখে
হঠাৎ আমারও কিছু মনে এসে গেলো, তবে তা Dirty নয় কখনও :-B
কবিতাটা তাকেই উৎসর্গ করা, কৃতজ্ঞতা কান্ডারী ভাই!
প্রথমে ভেবেছিলাম গদ্য লিখবো কিন্তু দুঃখিত কবিতা হয়ে গেলো।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৮
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্যে আপনি কি করতে পারেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:২৫



পৃথিবীতে অনবরত বিভিন্ন ধরণের কাণ্ড ঘটে চলেছে, যা একজন মানুষের মনকে ভারাক্রান্ত করতে বাধ্য। হামে কাছের মানু্ষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু কিংবা ইরান - যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রাণহানি।... ...বাকিটুকু পড়ুন

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

×