somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকদের চড়াইতে চড়াইতে এতদূর আসছি : আ জ ম নাছির

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের রাজনীতিতে প্রভাবশালী নেতা আ জ ম নাছির। সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। যদিও এবারের সিটি নির্বাচন নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা আ জ ম নাছির বিভিন্ন সময়ে চট্টগ্রামে হয়েছেন আলোচিত-সমালোচিত। ২৮ এপ্রিলের নির্বাচনে জয়ী হওয়ার পরের দিন রাতে চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার অফিসে এ প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন, আ জ ম নাছির।

এ সময় তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন আর চট্টগ্রামের রাজনীতির অনেক কিছুই এড়িয়ে যান। কিছু প্রশ্নে ক্ষেপে যান, কিছু প্রশ্নে ছুড়ে মারেন বক্তব্য রেকর্ড হতে থাকা এ প্রতিবেদকের মোবাইল ফোন সেট।
‘নির্বাচনটা প্রশ্নবিদ্ধ। সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয়েছে’— দ্য রিপোর্টের এমন প্রশ্ন শুনেই ক্ষেপে যান নাছির। রেকর্ড হতে থাকা সাংবাদিকের মোবাইল ফোন সেটটি ছুড়ে ফেলেন। উচ্চস্বরে বলে উঠেন, ‘সাংবাদিক চড়াইতে চড়াইতে এতদূর আসছি।’

‘প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে জয়ী হয়ে আপনি কি খুশি?’— এমন প্রশ্নের উত্তরে আ জ ম নাছির বলেন, ‘আপনি খুশি? আপনি কোনো কিছু অর্জন করলে কি অখুশি হবেন? এইগুলো কোনো প্রশ্ন হল? আপনি সাংবাদিক, আপনি কি টাইপের প্রশ্ন করেন? আপনি যদি কোনো কিছু অর্জন করেন তাহলে খুশি হন কিনা? এইগুলো লেসক্যালিবারির জার্নালিজম, না হলে ইয়েলো জার্নালিজম। স্ট্যান্ডার্ড প্রশ্ন করেন। যেগুলো দ্বারা মানুষের উপকার হবে। আজগুবি কী প্রশ্ন করেন?’

এ সময় প্রতিবেদক বলেন, ‘প্রশ্নে অনেক কমন বিষয় থাকতে পারে। তার পরও আপনার কাছ থেকে আলাদাভাবে জানতে চাই।’

আ জ ম নাছির বলেন, ‘না, না, এইটা কোনো কথা হইল। নির্বাচনে প্রার্থীরা এত কষ্ট করে, নির্বাচন করে জয় পাইলে খুশি হবে না?’

আপনি মনে হয় ...

-আপনার কি মনে হয়? আমি কি বেজার হইছি? পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আছে যে, নির্বাচনে জয়ী হয়ে কেউ বেজার হয়?

আমার প্রশ্নটা ....

-আপনার সঙ্গে কোনো কথা নেই, যান। আমার সামনে আঁতেলগিরি করবেন না। এই সব তাজ্জব কথা বলার সময় আমার নেই। প্রশ্ন করতে পারেন না আঁতেলগিরি করেন কেন? সাংবাদিকদের চড়াইতে চড়াইতে এতদূর আসছি। আমার কাছে মাস্তানি করতে আসছে ...।

মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাসরি নির্বাচনের ইতিহাসে এর আগে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কেউ ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন ভোট বর্জনের ঘোষণা দেননি। তাই প্রশ্নবিদ্ধ নির্বাচনে জয়ী হয়ে আপনি খুশি কিনা?


-এইবার বুঝেছি। আপনার ইনফরমেশনেও কিন্তু ভুল আছে। ১৯৯৪ সালে সরাসরি নির্বাচন শুরু হলেও এর পরের নির্বাচনে কিন্তু এ বি এম মহিউদ্দিন সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এবারের নির্বাচনের কথা বলছেন? এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে হয়েছে।

শুনেন, আপনি এইখানে আসছেন, দৈনিক আজাদীর একজন সাংবাদিকও ইন্টারভিউ নিয়েছে। ওরা চট্টগ্রামের সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলছে। এই রকম প্রশ্ন করেন। চট্টগ্রামের ৬০ লাখ মানুষের বিষয়ে এবং তাদের কল্যাণের বিষয়ে কথা বলবেন। তা না করে আপনি আলতু-ফালতু প্রশ্ন করা শুরু করছেন। অবশ্য আপনি কি প্রশ্ন করবেন সেটা আপনার বিষয়।

আমি যদি আপনাকে স্বাধীনভাবে প্রশ্ন না করতে পারি তাহলে ....

-আপনাকে বুঝতে হবে আপনার একমাত্র পেশা সাংবাদিক। এটা আপনাদের রুটি-রুজিরও বিষয়। আমি কিন্তু একক পেশায় নেই। বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িয়ে আছি। এ জন্যই আপনাদের আমাদের সহযোগিতা করা উচিত। এটা বুঝা উচিত, সহযোগিতা কতটুকু করা যাবে, কখন করা যাবে, কতটুকু করা উচিত। এই বিষয়টা তো আপনাদের বিবেচনায় থাকতে হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×