somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঠাল খাওয়ার নিমন্ত্রন

৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জমে উঠেছে মধু মাসের মৌসুমী ফল শ্রীমঙ্গলে কাঁঠালের বাজার। প্রতি বছরের মত মধু মাসের ফল কাঁঠাল ক্রয় করতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ক্রেতারা শ্রীমঙ্গলে আসছেন। শ্রীমঙ্গলের পুরান বাজার, নতুনবাজার এলাকার আড়ত ছাড়াও খোলা বাজারে বিপুল পরিমান কাঁঠাল কেনা বেচা হচ্ছে। সকাল ৬টা থেকে পাহাড়ী এলাকার কাঁঠালের বাগান থেকে জীপ, ঠেলা ও সাইকেলে করে কাঁঠাল নিয়ে আসে বিক্রেতারা। বাগান মালিকরাও নিজ উদ্যোগে কাঁঠাল প্রতি দিন বাজারে নিয়ে আসছেন। এপ্রিলের ১ম সপ্তাহ থেকে কাঁঠাল বাজারে উঠতে শুরু করলেও এতদিন বাজার তেমন জমেনি। চলতি এক সপ্তাহ জমে উঠেছে কাঁঠালের বাজার। আনারস আর চায়ের রাজধানী হলেও শ্রীমঙ্গলের উৎপাদিত কাঁঠাল মৌলভীবাজার, শেরপুর, মোকামবাজার, সরকার বাজার, তাজপুর, বিয়ানিবাজার, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, ঢাকাসহ বিভিন্ন জেলায় ট্রাক ভর্তি করে পাইকারী ক্রেতারা নিয়ে যাচ্ছেন। কাঁঠালের বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, শ্রীমঙ্গলের বাগান গুলোতে কাঁঠালের উৎপাদন হয়েছে। তবে বৃষ্টিপাত না হওয়ায় গত বছরের চেয়ে কিছু কম উৎপাদন হয়েছে। ফলে কাঁঠালের বাজার বেশ চড়া। কাঁঠালের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাগান মালিকরা। তাদের মতে শ্রীমঙ্গলের প্রায় অর্ধ শতাধিক কাঁঠালের বাগানে পর্যাপ্ত ফল এসেছিল। এবছরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কোন বৃষ্টিপাত না হওয়ায় কাঁঠালের মুচি গাছেই পঁচে পড়ে গেছে। এসময় কিছু বৃষ্টিপাত হলেও গত বছরেরও চেয়ে বেশী ফল পাওয়া যেতো। তাছাড়া অন্যান্য বছর পার্শবর্তী দেশ ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমান কাঠাল শ্রীমঙ্গলের বাজারে আসতো। এবার ভারতেও আশানুরুপ কাঁঠাল উৎপাদন না হওয়ায় ভারতের কাঁঠাল আসার সম্ভাবনা নেই। ফলে শ্রীমঙ্গলের বাগানগুলো ও ব্যক্তিগত গাছের কাঁঠাল ছাড়া উৎপাদনের বিকল্প ব্যবস্থা না থাকায় কাঁঠালের দাম ২৫/-টাকা থেকে ২’শ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি। এরপরেও শ্রীমঙ্গলের বাজারে ক্রেতাদের প্রচুর ভীড়। সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত কাঁঠাল বাজারে সাধারণ মানুষের হাটা চলা মুস্কিল। অতিরিক্ত ভীড়ের কারণে অনেকের পকেটের টাকা অন্যের পকেটেও চলে যাওয়ার ঘটনা ঘটছে। কাঁঠালের বাজার চলবে আরও ২ মাস। তবে পর্যাপ্ত ফল কেনা বেচার এখনই উপযুক্ত সময়। আগামী মাস থেকে শুরু হবে আনারসের জমজমাট বাজার।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৭
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×