somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সদ্য সংবাদ জাপান গার্ডেন সিটিতে আগুন, নিহত ৭

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে দুইজন মহিলা ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।

দমকল বাহিনীর একজন কর্মকর্তা গভীর রাতে জানান, নিহতরা হলেন- দুই ভাই তারিকুল ও রাশিদুল ইসলাম, তাদের দুইজনের স্ত্রী, দুই শিশু এবং একজন গৃহকর্মী। তারা সবাই জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের ১৪ তলার ১৪০২ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা।

এর আগে জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ডা. ইয়াহিয়া খন্দকার রাত ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিজে ১৪ তলার সিঁড়িতে সাতজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। এদের মধ্যে তিনটি শিশু, দু'জন পুরুষ ও দু'জন মহিলা।

"ধারণা করা হচ্ছে তারা ১৪০২ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। আগুন থেকে বাঁচতে ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সিঁড়িতেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।"

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাপান গার্ডেন সিটির ভেতরে ৬ নম্বর ভবনের ১১ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট সেখানে ছুটে যায়।

রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত পৌনে ১২টার দিকে দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসছে। এখনও ডাম্পিং ডাউন (পুড়ে যাওয়া জিনিসপত্র সরানো) চলছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।"
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×