somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় আয়ের ৩৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগের চিন্তা-অর্থমন্ত্রী

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) ২৩ শতাংশ থেকে বাড়িয়ে জাতীয় আয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ বিনিয়োগে আগ্রাহী সরকার।

শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সেমিনারে এ কথা বলেন।

কীভাবে এটি করা হবে তা বিস্তারিত না বললেও সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এ বিনিয়োগ সম্ভব বলে তিনি মনে করেন।

অর্থমন্ত্রী বলেন, "বর্তমানে আমাদের জাতীয় আয় প্রায় ৬ লাখ কোটি টাকা। এর মাত্র ২৩ শতাংশ বিনিয়োগ হয়। এটা বাড়িয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ করতে হবে।

"কিন্তু সরকারের হাতে এতো অর্থ নেই। তাই এটা করতে হলে পিপিপি'র মাধ্যমে করতে হবে।"

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে 'পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইন এগ্রিকালচার: এ নিউ ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক সেমনিারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অর্থমন্ত্রী সরকারের ব্যয় বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, "জাতীয় আয়ের ১৬ শতাংশ আমাদের হাতে আসে এবং এটা আমরা ব্যয় করি। ২০০১৩-১৪ সালের মধ্যে জাতীয় আয়ের ২০ শতাংশ ব্যয় করার পরিকল্পনা রয়েছে আমাদের।"

কৃষিতে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, "অন্যান্য ক্ষেত্রে পিপিপির জন্য তিনটি প্রতিষ্ঠান সমন্বয় করছে। আমি পরামর্শ দেবো কৃষির ক্ষেত্রে বিএডিসি এ দায়িত্ব নিক। বিএডিসি সেচ, সার ও বীজ নিয়ে কাজ করছে। পাশাপাশি তারা কৃষিতে পিপিপি প্রকল্প উদ্ভাবন করার বিষয়েও কাজ করবে।"

চলতি অর্থবছরের বাজেটে পিপিপির জন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। পিপিপির আওতায় ২৭টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এটি সমন্বয় করছে সরকারি তিনটি প্রতিষ্ঠান।

এগুলো হলো�ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফাইনান্সিং ফ্যাসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিয়েশন সেন্টার। ২৭টি প্রকল্পের মধ্যে কৃষি ভিত্তিক কোনও প্রকল্প নেই।

চলতি অর্থবছরে কৃষিতে পিপিপি হচ্ছে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "এ বছরে হয়তো হবে না। আগামী অর্থবছরে হয়তো সফল হবো।"

পিপিপি'র মাধ্যমে শস্যবীমা, নতুন হাটবাজার সৃষ্টিসহ নানা ধরণের প্রকল্প হতে পারে বলেও জানান তিনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×