মহাকালের স্রোতে নিমজ্জতি হল আরও একটি বছর। অর্জিত হোল অনেক অভাবিত স্বপ্ন আর আশা। অপরদিকে হারানোর সংখ্যাও নিছক কম নয়। প্রাপ্তি আর অপ্রাপ্তির সুখ আর শোকের মাঝেই যাপিত হয় আমাদের নিয়মিত জীবন।
সমস্ত ভেদাভেদ ভুলে একে অপরের হাত ধরে শুরু হোক আগামীর পথে যাত্রা। আরও একটুখানি সহমর্মীতা, সহিষ্ণুতা আর সহনশীলতায় জার্মানির বুকে গড়ে তুলি আমাদের ছোট্ট এক বাংলাদেশ। আর সেই বাংলাদেশ গড়ে তোলার ক্ষুদ্র প্রয়াস আমাদের এই 'জার্মান প্রবাসে'।
জার্মান প্রবাসে - একটি মাসিক বিসাগ প্রকাশনা - জানুয়ারি - ২০১৪
--------------------------------------------------------------
Link: Click This Link
নিয়মিত বিষয়ের পাশাপাশি এবারের সংখ্যায় দুটি বিষয় নতুন সংযোজিত হয়েছে যা পাঠকদের নজড় কাড়বে বলেই আমাদের বিশ্বাস। বাংলাদেশের যারা জার্মানিতে পড়তে আসতে ইচ্ছুক তাদের প্রশ্নের শেষ নাই। তাদের জন্য চালু হল '#এক্সপার্ট #অ্যাডভাইজ' বিভাগ যেখানে পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেয়া হবে। এছাড়া জার্মানিতে অবস্থানরত সবার জন্য থাকছে '#কুইজ' এবং কুইজের প্রশ্নগুলোর বেশ কিছুর উত্তর পাওয়া যাবে ম্যাগাজিনের ভিতরের লেখাতেই। কুইজের জন্য প্রতিমাসে থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
আশা করি নতুন বছরে আমাদের এই যাত্রায় সাথে পাবো আপনাকেও। আপনার একটা চাওয়া, একটা মন্তব্য অথবা আপনার কোন অভিজ্ঞতা ভাগ করুন না আমাদের সাথে! চটজলদি লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ [email protected] ।
পাঠকের আনন্দে পূর্ণ হোক আমাদের সার্থকতা ।
(৬.৬২ মেগাবাইট এর মত সাইজ। তাই ডাউনলোড করে পড়ার অনুরোধ রইল।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



