somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন অতিরিক্ত জেলা প্রশাসকের পদ সৃষ্টি হচ্ছে!

১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানের জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসকদেরই তো কোন কাজ নেই। প্রতিটা মিটিং-এ সভাপতিত্ব করা, এমিপ/মন্ত্রীদের প্রটোকল দেয়া, এলআর ফান্ডের জন্য টাকা সংগ্রহ করা, কোনকিছু না জেনেও সবকিছুতে মাতবরি করা ছাড়া তাঁদের আর কি কাজ আছে কেউ বলবেন কি?

জেলা প্রশাসকের ইংরেজী হলো ডেপুটি কমিশনার। বাংলা হওয়া উচিত উপ-কমিশনার। এরা প্রজাতন্ত্রের কর্মচারী হলে দেশের জন্য ভাল হতো। কিন্তু এরাতো সরকারের কর্মচারী। বঙ্গবন্ধু-কে হত্যার পর এরাই খন্দকার মোশতাক-কে বৈধতা দিয়েছিল। এরাই বারংবার সংবিধান বিকৃত করেছে। বাংলাদেশে বিচারের নামে যত অবিচার হয়েছে সব এদের হাতেই হয়েছে।

এদের পড়াশুনা বাংলায়, ইতিহাসে, ইংরেজীতে অথবা অন্য সাবজেক্টে- কিন্তু এরা দিব্যি ম্যাজিস্ট্রেটের কাজ চালিয়ে গেছেন বছরের পর বছর। যাওবা আদালতের নির্দেশনামূলে এদের ম্যাজিস্ট্রেসি কেড়ে নেয়া হয়েছিল, নতুন করে তা আবার বিভিন্ন নামে বেনামে ফিরিয়ে দেয়া হচ্ছে। একজন ল' পাস করা বিচারক যেখানে বিচার করতে হিমশিম খেয়ে যান, সেখানে এরা বিচারক পদের ক্ষমতা এবং মর্যাদার জন্য লালায়িত; উদ্দেশ্য বিচার করা নয় অবিচার করা।

মজার ব্যাপার হলো- এরা মাঠ প্রশাসনের প্রায় সবগুলো কমিটির সভাপতি। কিন্তু সভাপতি হিসেবে কোন সমস্যা বা ব্যর্থতার জন্য তাঁদের কোন শাস্তি ভোগ করতে হয় না। যেমন, সার কমিটির সভাপতি উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসার, আর জেলায় জেলা প্রশাসক। সার সংকট হলে বদলি করা হয় কৃষি অফিসার বা উপপরিচালক-কে। একই রকমভাবে আইন শৃঙ্খলা কমিটির সভাপতিও যথাক্রমে নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক। শাস্তি পায় কে? ওসি অথবা এএসপি অথবা এসপি। আর এতকাল সভাপতি থেকে থেকে তারা কি করেছেন? কোন সিদ্ধান্তইতো সভাপতির অনুমোদন ছাড়া হয় না। কাজের কাজতো কিছুই হয়না বরং সকল সিদ্ধান্তই দীর্ঘসূত্রিতায় পর্যবসিত হয়।

যে দেশে প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রকৌশলীর দাম সচিব/জেলাপ্রশাসক/নির্বাহী অফিসারের মত কেরানীকূলের নিচে সে দেশের উন্নতি সুদুর পরাহত। সামন্তযুগে রাজারা রাজ কর্মচারী রাখতেন; রাজকর্মচারীরা প্রায় রাজার সমান বিলাস ব্যসনে থাকতো আর রাজাকে জবাবদিহীতার হাত থেকে রক্ষা করতো। প্রকৃত জনকল্যানকারী রাজা তাই ছদ্মবেশে বেরিয়ে পড়তেন- দেখতেন তার রাজ্যে প্রজারা কেমন আছে। দুষ্ট কাজী আর আমলাদের শায়েস্তা করার জন্য আর কোন পথ ছিল না। কিন্তু অনেক আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র আছে- সেগুলোর শাসন ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের দেশের উপযোগী শাসন ব্যবস্থা প্রবর্তন করা উচিত এখনই।

আমাদের দেশের বর্তমান শাসন ব্যবস্থা সেই উপনিবেশিক আমলের যেখানে জনগণের কল্যান মুখ্য ছিল না- ছিল খাজনা আদায় এবং লুন্ঠন। সেই শাসন ব্যবস্থার কারনেই বিভিন্ন সরকারের আমলে এত বড় বড় দূর্ণীতি হয়েছে। দূর্নীতিবাজ মন্ত্রী/এমপি/নেতারা কেউ কেউ শাস্তি পেয়েছেন, কেউ কেউ সামাজিকভাবে তিরষ্কৃত হয়েছেন; কিন্তু কোন সচিব/উপসচিব/জেলাপ্রশাসক/নির্বাহী অফিসার কি শাস্তি পেয়েছেন? অথচ তারাতো সরকারের আয়ন-ব্যয়ন কর্মকর্তা! সরকারী অর্থতো তাদের স্বাক্ষর ছাড়া কোষাগার থেকে বের হয়নি।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×