আমরা মা। আমার প্রিয় মা। আজ আমি মায়ের কাছ থেকে অনেক দুরে। ১৩৬কিলো দুরে থেকেও মায়ের কাছে যেতে পারছি না। আমি আমার মায়ের আদর পাচ্ছি না। মাঝে মাঝে ইচ্ছে করে শহরের যত কোলাহল আছে সব ভেঙেচুড়ে মায়ের কাছে ছুটে চলে যাই, কিন্তু এইভেবে থেমে যাই আমি যদি সব ছেড়ে যাই তাহলে তারা চলবে কিভাবে? এই আমার ওপর সব ভরসা করে আছে। মাসের বেতন হাতে পেয়েই মায়ের একাউন্টে পাঠিয়ে দেই যেন কষ্ট তাদের স্পর্শ না করে। তারপরও আমি মাঝে মাঝে হতাশ হই, আমি হেরে যাই কষ্টগুলো তাদের ছুয়ে যায়। তারা কষ্ট অনুভব করেন, এটা ভেবেই আমি নিজেই কষ্ট পাই। চাপা কান্নায় গলা ধরে আসে কিন্তু চোখের পানিকে কিভাবে বাধ দিবো? সে তো তার বেগে গড়িয়ে পড়ে।
নিরন্তর এই ছুটে চলার মাঝে কখনো কোনো মেয়েকে সঙ্গী করতে পারিনি বা সে দু:সাহস এখনো হয়নি। ক্লান্তহীন এই শহরে আমি খুব একা। মাঝে মাঝে একাকীত্ব অনুভব করি কারো জন্য কিন্তু আমি উত্তর খুজে পাইনি।
৭বছর আগে বাবা মারা যাবার পর মা আমাদের হাল ধরেন। সেই থেকে তিনি আমাদের নিয়ে এক প্রকার যুদ্ধ করে বেঁচে আছেন। বাড়িতে গেলে মায়ে হাসিমুখের দিকে তাকিয়ে থাকি। মেমরীতে রেকর্ড করে রাখার চেষ্টা করি যেন বারবার মায়ের মুখটি দেখতে পারি। বাবার প্রতি খুব অভিমান হয় এত দ্রুত আমাদের ছেড়ে চলে গেছেন, খুব অভিমান হয় ঐ সৃষ্টিকর্তার প্রতি যিনি আমার বাবাকে নিয়ে গেছেন, বঞ্চিত করেছেন স্নেহ ভালবাসা থেকে।
আফতাব নগরে ঘুরতে গিয়েছি শুধুমাত্র চাঁদ ও তার আলো দেখার জন্য। কি সুন্দর জোস্না। টুপুটুপ বৃষ্টিতে জোস্না স্ন্যান...
বাড্ডা/রামপুরায় একটি সুন্দর জায়গা আছে, সেই আফতাব নগরের শেষ মাথায় এত নির্জনতা! কল্পনাই করা যায় না ক্লান্তহীন এই শহরের মাঝেও এত সুন্দর জায়গা আছে যেখানে শহরের এই ব্যস্ততা ও যান্ত্রিক কোলাহল টের পাওয়া যায় না... মিথ্যে নয় সত্যি! মনটা ভিষন খারাপ থাকলে আমি ওখানে চলে যাই একাকী থাকার জন্য। নিজেকে বোঝার ও বুঝানোর জন্য।
কখনো নিজেকে বুঝাতে পারিনা। ব্যর্থ হয়ে ফিরে আসি। হতাশ হৃদয়ে।
যখন খুব খারাপ লাগে মা'কে ফোন দেই। আমার কষ্ট দু:খগুলো বলিনা, শুধু বলি আমার জন্য দোয়া করেন। মা বলে তোদের জন্য সবসময়ই দোয়া করি।
নিজেকে শান্তনা দেই আর কিছু থাক না থাক মায়ের দোয়া আমার সাথে আছে, কে আছে রুখবার। পৃথিবীতে যত ভালবাসাই থাকুক না কেন মা বাবার ভালবাসা ও আদর স্নেহের কাছে সবকিছু তুচ্ছ।
মা তোমাকে খুব মিস করি...
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।