somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্যাটম্যান
ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

পেপসি ও কোকাকোলা। সত্য নাকি অপবাদ?

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Pepsi ও Coca-Cola নিয়ে দীর্ঘদিন ধরে কিছু নেতিবাচক বিষয় আমি অনেকের মুখে শুনে আসছি আবার অনেকবার ফেসবুকেও "Sharing Spam" আকারেও দেখেছি। যেখানে বলা হয়েছে Pepsi আসলে ইসরাইলি একটি প্রতিষ্ঠান ( কিছু পেজ এ আবার একে ইসরাইল সাহায্যকারি প্রতিষ্ঠান বলা হয়েছে ) যেখানে PEPSI এর full meaning হচ্ছে Pay Each Penny to Save Israel. অন্যদিকে Cola-Cola এর লোগো নিয়ে বলা হয়েছে এটি উল্টো করলে যা আসে তা আরবিতে পড়লে আল্লাহ এবং মহানবী ( সাঃ ) কে অস্বীকৃতি জানানো হয়। আজ হঠাৎ ভাবলাম একটু বিশ্লেষণ করে দেখি আসলে কাহিনীটা কি। দীর্ঘ ৫ ঘণ্টা ঘাটাঘাটি করার পর কিছু তথ্য পেলাম।

Pepsi ও Coca-cola এর উৎপত্তি আমেরিকায়। পেপসি নামকরন করা হয় ১৮৯৮ সালে। তখন Israel বাঁচানোর মতো কোনো প্রেক্ষাপট পৃথিবী দেখেনি। Pepsi নামটি এসেছে pepsin নামক একটি এনজাইমের নাম থেকে যা প্রথম প্রথম পেপসিতে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আর ঐ পেপসিন নাম এসেছে geek থেকে যার অর্থ হজম করা। ১৯৬৬ সালে পেপসি ইসরাইলে তাদের শাখা খুলতে চেয়েছিল তখন মধ্যপ্রাচ্যে তাদের বড় একটি বাজার ছিল। ইসরায়েলে শাখা খুললে মধ্যপ্রাচ্যের ৪০টি দেশ তাদের বাণিজ্য বয়কট করতে চায়। তখন জনবিক্ষোভের মাঝে পেপসির Pay Each Penny to Save Israel নামটি প্রথম আমাদের মাঝে আসে। তারা বাধ্য হয় ইসরাইল থেকে বাজার সরিয়ে আনতে। আজ মধ্য প্রাচ্যে সবচেয়ে বেশি প্রচলিত পানিয়গুলোর মধ্যে মাক্কাকোলার পরেই পেপসির অবস্থান। উৎসছাড়া এই নাম আমাদের মুখে মুখে রয়ে যায়।

অন্যদিকে Coca-Cola ১৮৮৬ সালে আমেরিকায় জন্ম নেয়। কোঁকাকোলার প্রথম উপাদান ছিল cocaine আর caffeine। কোকেন পাওয়া যায় coca পাতা থেকে আর caffeine পাওয়া যায় kola nut থেকে। সেই kola থেকে cola নাম এসেছে। Frank Robinson ( কোঁকাকোলার মার্কেটার) নামটি রাখেন ও ডিজাইনটি তৈরি করেন। যিনি সারাজীবন কাটিয়েছেন আমেরিকায়। তিনি খুব সল্পশিক্ষিত ছিলেন, আরবি জানার সম্ভাবনা তার মধ্যে নেই। ১৯৪৯ সালে তারা ইসরাইল এ বোতল তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছিল, এই কূটনৈতিক কারনে মধ্যপাচ্যে Coca-Cola বয়কট করা হয়।

অনেক জায়গা থেকে পেয়েছি। peps, coca-cola র ওয়েবসাইট, বিষয়টির পক্ষের-বিপক্ষের ওয়েবসাইট, লোগোর ইতিহাস ওদের ওয়েবসাইট থেকে পেলাম, লোগো কি আসলে উদ্দেশ্যপ্রণোদিত নাকি তা জানার জন্য লোগো যে বানিয়েছে তার জীবনী পড়লাম। খুজে বের করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে যে অপবাদটা দেয়া হয়েছে তার কোন শিকড় নেই। অনেকে এটার লিঙ্ক দিয়েছে। লিঙ্ক এ ঢুকলে দেখা যায় যে অন্যরকম কথা বলছে, আর বস্তুনিষ্ঠ কোন যুক্তি বা উৎস নেই। মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী নেতারাও এই কথা বলেছেন তবে Authentic উৎস কোথাও পেলাম না। আমাদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করেই এই spam ছড়াচ্ছে। মিথ্যার রূপই এরকম শিকড় থাকে না, কিন্তু অজস্র শাখা থাকে।

ব্যাক্তিগতভাবে আমিও ইসরাইল প্রতিষ্ঠাকে "অতিথি কর্তৃক জমি দখল" আর আমেরিকার পুঁজিবাদকে "সাম্রাজ্যবাদের" সাথে তুলনা করি। তবে অপরাধির ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় নেই না।

তথ্যসুত্রঃ
১) উইকিইসলাম
২) পেপসির অফিসিয়াল ওয়েবসাইট
৩) কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইট
৪) উইকিপিডিয়া
৫) ইয়উ টিউব
৬) Frank Mason Robinson এর জীবনী ( উইকি, পেপসি ও ওয়ার্ডপ্রেস, ব্লগার )
৭) Soda War
৮) Encyclopædia Britannica 1992
৯) Chicago Tribune, May 19, 1992
১৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×