তুমি এলে তাই পাখি গান গায়
হাওয়ার দোলাতে ফুল কথা কয়
কালো মেঘগুলো দূরে সরে যায়
রঙ্গিন ঘুড়িটা খালি উড়ে উড়ে যায়,
তোমার হাসিতে হেঁসে খেলে কাটে
আমার সারাটি বিকেল।
সূর্যটা আকাশে ডুবু ডুবু করে
মেঘগুলো ঠেলে ঠেলে দিগন্তে ঢলে,
ধুসর গোধূলি যেন চোখ মেলে থাকে
তোমার চোখেতে চোখ ঠায় এটে যায়,
সূর্যটা ডুবে গিয়ে ফের উঁকি দ্যায়
লাজুক গোধূলি তার রঙ পালটায়।
তুমি এলে তাই রাত কেটে যায়
নীল নীল তাঁরাগুলো স্বপ্নে হারায়,
রাতের আকাশ থেকে ঘুম চলে যায়
ছোট ছোট সুর থেকে গান হয়ে যায়,
অবাক নয়ন দু'টি জলে ভেসে যায়
একলা আকাশে খেলে ভঁরা জোৎছনা।
হৃদয়ের মাঝখানে নদী বয়ে যায়
ঢেউয়ের দোলায় সুখে বুক ভেসে যায়,
চেনা সুরে কেউ যেন গান গেঁয়ে যায়
জানে মন সেই সুর হৃদয় জুড়ায়।
সুখ পাখি এসে মোর দুঃখ ভুলায়
তুমি এলে তাই আজ রাত ভোর হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


