ভালোবাসা আজ শুধু ধুধু বালুচর
মরীচিকা হয়ে শেষে হাজার প্রহর
ধরা দেয় কোন এক অলিক মোহে
যার কোন রঙ নেই, আছে শুধু জ্বালা।
তবু ভালোবেসে কবি খুঁজে ফেরে ছন্দ,
ভালোবাসো তুমি আমার আকাশকে,
ভালোবেসে অবাক বালক দৌড়ে গিয়ে
জাপটে ধরে শেষ ট্রেনের নাম না জানা
যাত্রীটাকে; অবাক হয়েই প্রেমিক তখন
ভালোবেসে কাটাকাটি করে ভরিয়ে ফেলে
প্রেমিকার হাতে প্রেম ছবি আঁকতে আঁকতে।
তবু একা বসে কাঁদে সে, যে খোঁজে মরীচিকা
পথের কিনারে যে পথিক ভালোবাসা হারা।
ভালোবাসা কথা কয়, জ্বালা দেয়,
দুঃখ ভুলিয়ে হাসায়, আবার কখনো কাঁদায়,
ধরা দেয় কোন এক অলিক মোহে
যার কোন রঙ নেই, আছে শুধু জ্বালা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


