somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ ও মাতৃভূমির ডাকে সাড়া দিন - Bidroho.com

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় দেশবাসী,

আপনি নিশ্চয়ই অবগত আছেন সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে সাধারণ মানুষের উপর চলে আসা নির্যাতন এমন এক মাত্রায় এসে পৌঁছেছে যে, এই মুহূর্তে পৃথিবীতে এমন কোন ভাষা নেই যা দিয়ে এটা বর্ণনা করা যায়। বর্তমান বাংলাদেশের সকল দলের নির্লজ্জ রাজনীতিবিদদের রাষ্ট্রের তথা রাষ্ট্রের মানুষের সাথে বেঈমানী এবং নিরপরাধ জনগনের উপর অত্যাচারের ফিরিস্তি নতুন করে দেওয়ার প্রয়োজন দেখি না।

একদিন, দুইদিন, তিনদিন করে দিনের পর দিন তারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই লেখা যখন লিখছি তার আগের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন নূন্যতম তিনজন নিরপরাধ কর্মজীবি মানুষ এবং আগুনে পুড়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরো অনেকে।

তাই আমরা বাংলাদেশের সাধারণ জনগন হিসেবে এর প্রতিকার করতে যত সময় নিচ্ছি তার প্রত্যেক মুহূর্তেই আমাদেরই কারো না কারো ভাগ্যে মৃত্যু লেখা হয়ে যাচ্ছে।

আর কিছু বলার নেই! বর্তমানে আমরা সাধারণ মানুষরা সবই জানি এবং সবই বুঝি। আর কত অসহায় মানুষের দগ্ধ শরীর, আর কত দগ্ধ লাশ দেখলে আমাদের বিবেক নাড়া দিবে? উত্তরটা কি আমাদের এখনও জানা নেই? তবে, আমাদের মন বলছে, “সময় এসেছে দেশের তরে, দেশের মানুষের তরে কিছু করার”।

এই পরিস্থিতিতে দেশের সব মানুষের বহু দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে, সমগ্র দেশের মানুষকে একই প্লাটফর্মে এনে, হাতে হাত রেখে, আমরা কয়েকজন নগন্য এবং সাধারণ বাংলাদেশি নাগরিক- নতুন করে বাংলাদেশ সাজানোর স্বপ্নের শুরু করলাম।

আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে-

১০ দিন সময় দিলাম। হয় তারা রাজনৈতিক সমস্যার সমাধান করবে আর না হলে বাংলাদেশ ছাড়বে।
১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে, ১৯ জানুয়ারি গণ আন্দোলনের ডাক দেওয়া হবে।
গণ আন্দোলনে আপনাকে যদি সাথে না পাই তাহলে আপনার প্রতি ভালবাসা থেকে এবং দেশের প্রতি ভালবাসা থেকে আমরা-

আগামী ২২জানুয়ারি’১৪ থেকে
আমরণ অনশনের” ঘোষনা দিলাম।

আমাদের সকল কর্মকান্ড, গণ আন্দোলনের বিস্তারিত পন্থা ও লক্ষ্যসমূহ জানতে ভিজিট করুন-

www.bidroho.com

www.fb.com/Bidroho2014

অথবা টেলিভিশন ও পত্রিকায় চোখ রাখুন।

আপনাদের প্রতি আমাদের বুকভরা ভালবাসার উপর আস্থা রেখে আপনার সমর্থনের অপেক্ষায় রইলাম।

সাধারণ মানুষের বিজয় হবেই।



প্রেস রিলিজঃ ৯জানুয়ারী’১৪ , দুপুর ২টা, সিলেট প্রেস ক্লাব
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×