
আজি আনন্দে মুখরিত ধরা
কোকিলের কুহু ধ্বনি; মনুষ্য প্রজাতি হাস্য-কলস্বরা!
কি বৃত্তান্ত? কিবা বিবরণ?
নিদারুণ চিন্তায় পড়িল খোকন!
জিজ্ঞাসিল কত জনে জনে,
প্রশ্ন যত জন্মিল তার অতি ক্ষুদ্র মনে;
নাহি মিলে সদুত্তর, ভাঙে বুঝি আশা!
মহাক্ষণে এক মহামতি কহিলেন, সবই “ভালবাসা”!!!!
শুনিয়া খোকনের চিন্তাবৃদ্ধি ঘটিল,
মসিকৃষ্ণ মুখে দ্রুত গৃহে সে ছুটিল;
দেখিল, পিতাশ্রী নাকে চশমা আঁটিয়া;
জ্ঞানান্বেষণ করিতেছেন পত্রিকা ঘাটিয়া॥
সসংকোচে দাঁড়াইল খোকন পিতার সম্মুখে,
সঞ্চিত করিয়া বল অতি ক্ষুদ্র বুকে;
জিজ্ঞাসিল প্রশ্ন, পিতা, “ভালবাসা” কি?
প্রশ্ন শুনিয়া ভারী বিব্রত পিতাশ্রী॥
আড়ষ্ট জিহবা তাঁর, ত্রস্ত কণ্ঠস্বর;
কহিলেন, এ প্রশ্নের নাহি সদুত্তর!!
এ বিষয়ে নানা ব্যাখ্যা, তর্ক, টীকা আছে;
কী কহিব বল দেখি পুত্র তোমার কাছে!
ভালবাসা বিষয়টি অস্পষ্ট অতি!!
তথাপি ইহাতে নাই মানবের ক্ষতি॥
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



