somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ এক অবিশ্বাস্য হ্যাকিং - চতুর্থ পর্ব

১২ ই জুন, ২০২০ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিটেক্স
এনাদার এয়ার গ্যাপড ফ্যাসিলিটি। বিটকয়েন স্টোরেজ নিয়ে গবেষণা করে। এখানেও কোনো ট্রেস না রেখে ৮০০ বিটকয়েন একেবারে লাপাত্তা। ঘটনাস্থলে পৌঁছেই এক বিটকেল অভিজ্ঞতা হলো। পকেট রাউটারটা নেই। চার্জার কেবল দিয়ে থেটার করলাম। তখনই আমার মাথাটা খুলে গেল। আপডেট দিয়েই ম্যালওয়্যার ঢুকেছে!

লাস্ট আপডেট এর ড্রাইভটা আনতে বললাম। এটা একদমই মাথায় ছিলো না। রুবাব রেড হ্যাটের আপডেট সিগনেচার চাইলো। হেডকোয়ার্টার থেকে ওটা আসতেই গরমিলটা চোখে পড়লো। হ্যাশ একই কিন্তু একটা ফাইল আলাদা। ড্রপার। র্যামে থেকে কাজ সারে। তারপর মুছে যায়। অত্যাধুনিক ভাইরাস।

এয়ার গ্যাপড কম্পুটারের আপডেট মেকানিজমটা অদ্ভুত। প্রথমে একটা ইন্টারনেট কানেক্টেড কম্পিউটারে আপডেট সার্ভার থেকে আপডেট নামাও। তারপর সেটা একটা ড্রাইভে কপি করো। তারপর সেটা ইন্টারনেট বিহীন কম্পুটারে কানেক্ট করে আপডেট করে ফেলো। এ ক্ষেত্রে ফাইলগুলোর হ্যাশ ভেরিফাই করা হয়। রেড হ্যাট SHA ব্যবহার করে। তাহলে হ্যাকাররা হ্যাশিং ও ভেঙে চুরমার করেছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে!

দিনাকে আপডেট ড্রাইভটা কপি করে নিতে বললাম। সেক্টর বাই সেক্টর। এরপর গেলাম ইন্টারনেট কানেক্টেড কম্পিউটারটার খোঁজে। সেটা আছে শহরের আরেক পাশে। ডক্টর রুশানের অফিসে। রুবাব চেকিং করা শুরু করলো। অপটিক্যাল ফাইবারের কাটা অংশটা অবশ্য আমিই পেলাম। ছোট্ট কিন্তু শক্তিশালী একটা ডিভাইস ফিট করা এখানে। আপডেট সার্ভার এভাবেই চেঞ্জ করা হয়েছিল। ডিভাইসটা পকেটে চালান করে হেডকোয়ার্টারে চলে আসলাম।

তাহলে... বিটকয়েন ফর সাইন্স রহস্যের সমাধান পেলাম ? নোপ। এবার খুঁজতে হবে ডেটা বাইরের দুনিয়ায় পাচার হলো কিভাবে। দিনাকে ওখানে পাঠিয়ে একটা পিৎজা অর্ডার দিলাম। ভাইরাস আছে যেহেতু তাহলে অর্ধেক কাজ সমাপ্ত। এখন শুধু কালপ্রিটটাকে ধরা। APT হওয়ার সম্ভাবনা শতভাগ।

IDA Ultimate হাসিখুশি মনে ম্যালওয়্যারটা ডিকম্পাইল করে দিলো। বেশিরভাগ কোডিং হিজিবিজি লেখায় ভর্তি। ভাইরাস অথররা মিসগাইড করতে ভালবাসে। এজন্যই এই মুখরোচক রান্না। সবচেয়ে কুখ্যাত হিজিবিজি লেখা সবাই দেখেছে StuxNet এর সময়। ভয়ানক সময় লেগেছিল ওটার একটা অংশ ডিকোড করতে। একঘেয়ে কাজ। লরাকে লাগিয়ে দিলাম। বটনেট খুঁজে মরুক!

পিজায় এক কামড় দিতেই দিনার ফোন।
"বস এখানের ইলেকট্রিক্যাল লাইনে কিছু যুক্ত করা হয়েছিল। "
"আমরা এটাই খুঁজছি। পুরো তারটা খুলে আনো। রুবাবকে পাঠাচ্ছি। "

"যাও তোমার জান কে আনো", বলতেই রুবাব হেসে বেরিয়ে গেল। এবার বিটেক্সে একটা ফোন দিলাম। তারের সাথে ডিভাইসটা পেয়ে গেল চার ঘন্টা পর। এখানে পাঠিয়ে দিতে বললাম। দুটো ডিভাইস আর একটা ভাইরাস, এই ত্রিরত্ন আজ আমার খেলার সাথি। সামনে দীর্ঘ রাত!



চলবে.......




তৃতীয় পর্বের লিংকঃ এক অবিশ্বাস্য হ্যাকিং - ৩য় পর্ব

দ্বিতীয় পর্বের লিংকঃ এক অবিশ্বাস্য হ্যাকিং - ২য় পর্ব

প্রথম পর্বের লিংকঃ এক অবিশ্বাস্য হ্যাকিং - ১ম পর্ব
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ দুপুর ১:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×