ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল কালাম ৫ বছর প্রেসিডেন্ট ছিলেন; তারপর রাজনীতি থেকে সরে গেছেন; আজীবনের জন্য সন্মানিত প্রেসিডেন্ট ছিলেন, থাকবেন।
খালেদা জিয়া ৩৩ বছর বিএনপি'র সভাপতি, ৩ বার প্রাইম মিনিস্টার, ২ বার বিরোধী নেতা, একবার কয়েদী; এখন লাথি উস্ঠা খাচ্ছেন, শীগ্রই জেল হবে; তবুও থাকতে চান, আরেকবার ভোটের বাকস বসাতে চান আপনাদের হয়ে।
জাতি কৃপন নয়, পাছায় লুংগি নেই, বউ ফেলে মালয়েশিয়া চলে যায়; তবুও খালেদা জিয়াকে সাহায্য করে, ভোট দেয়; সমস্যা হলো শেখ হাসিনা, ইনি খালেদা জিয়াকে বাকস বসাতে দিতে চায় না।
যারা এতদিন বিএনপি'কে ভোট দিয়ে এসেছিল, লজ্জায় হয়তো তাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে; এই লোকগুলোকে এরা রাজনীতির মানুষ মনে করেছিলো? শেখ হাসিনা চাপ দিয়ে এদের ভিখারিত্ব বের করে নিয়ে এসেছে; যারা এতদিন বিএনপি'কে চিনতে পারেনি, এখন হয়তো চিনতে পারবে; মিলিটারী, জামাতী সন্ত্রাস, পাকী ও আরবের টাকা দিয়ে এরা দীর্ঘদিন দেশের ক্ষমতা ধরে রেখেছিল; এখন শেখ হাসিনা যদি বলে, কান ধরে উঠাবসা করতে হয়তো তাও করবে।
বিএনপি একটা ইলেকশান চায়, কোন শর্ত নেই, রাজনৈতিক এজেন্ডা নেই; সাকার কি হলো, সালাউদ্দিন কোথায়, ফখরুলের কি খবর, কিছুই দরকার নেই; দরকার একটা ভোটের।
আওয়ামী লীগেরও ভোট দরকার; তারা তাদের ইমেজকে পরিস্কার করতে চায়; আওয়ামী লীগ নিশ্চয় এরশাদকে বাদ দিয়ে বিএনপি'কে বিরোধীদলের সীটে বসাতে চাইবে; কিন্তু তার আগে ভিক্ষুকের তিলক লাগালো খালেদা জিয়ার কপালে।
বিএনপি এখনো ভাবছে যে, ভোটের বাকস বসাতে পারলেই কল্লা ফতে; মনে হয় না, আওয়ামী লীগ ভোট দিলে বিএনপি'কে জয়ী করানোর জন্য দেবে; তারা ৩৪ বছর নাকানী চুবানী খেয়ে বিএনপির পিঠে উঠেছে; গাধার পিঠে উটলে কেহ নামতে চাইবে, এ ধরণের বাংগালী মনে হয় নেই।
আজকে ভোট দিলেও বিএনপি জয়ী হবে না; আওয়ামী লীগ জানে যে, তারা পড়ে গেলে আবার উঠে আসতে পারবে; তারপরও হয়তো ওরা রিস্ক নেবে না; ওরা বিেনপি'কে নিয়ে আরো তামাসা করতে চায়।
বিএনপি'র রাজনীতি শেষ হয়ে গেছে ২০০৬ সালে; তারপরও তারা ইনার্সিয়ায় আছে, থামতে সময় লাগছে। এখন তারা মরে গেলেও রাজনীতিতে আর ফেরত যেতে পারবে না; তাদের অপেক্ষা করতে হবে, মেজবান শেষে হাড় চিবানোর জন্য কখন শেখ হাসিনা ডাকবে।
ড: এমাজুদ্দিন কিছু জানে না এটা অনেক আগেই বুঝা গিয়েছিল; এবার উনি নিজেই প্রমাণ দিয়ে দিলেন। সর্বশেষ আশা ছিল ড: মইন খানের উপর, উনি আবার খালেদা জিয়ার আশির্বাদের জন্য লাইনে আছেন; সুতরাং সহসা কিছু ঘটছে না, শেখ হাসিনা কখন ডাকবে, সেই ডাকের জন্য অপেক্ষা করতে হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



