
ছবিতে জার নিলোলাস ২য়
রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে ভয়ংকর শত্রুতার মাঝে; বিপ্লবে, জার(রাজা) নিকোলাসের সাম্রাজ্য দখল করে নেয় সোস্যালিস্টরা ১৯১৭ সালের মার্চে; সোস্যালিস্টদের ভেতরে ২ ভাগ হয়ে যায়, ও বলশেভিকরা পুরো ক্ষমতা নিয়ে নেয় সেই বছরের অক্টোবরে; তারপর শুরু হয় জারের সেনা বাহিনীর সাথে গৃহযুদ্ধ, যা চলে ১৯২২ সাল অবধি; এতে লেনিনের সোস্যালিস্ট দল জয়ী হয়; কিন্তু অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারায় যুদ্ধে ও দুর্ভিক্ষে।
১৯০৫ সালে, প্রথম রাশিয়ান সোস্যালিস্ট বিপ্লব হয়, তাতে সোস্যালিস্টরা পরাজিত হয়; ধৃত নেতাদের ফাঁসী দেয়া হয়; এতে লেনিনের বড় ভাইয়েরও ফাঁষি হয়; ফলে, রাশিয়ান বিপ্লবের মাঝে অনেক আক্রোশও ছিল; তার ফলেই, লেনিনের অজান্তেই জারের পুরো পরিবারকে হত্যা করা হয় ১৯১৮ সালে।
রাশিয়ান রাজতন্ত্র সব সময় মোটামুটি কম দয়ালু ছিল সব সময়; মানুষের নিজস্ব জমি ছিল না, তারা জমিদারের জমিতে বসবাস করতো; শ্রমিকেরা টু শব্দ করতে পারতো না; রাশিয়ায় জারের নীচে বহু স্তরের ধনী ও শাসন বিভাগ ছিল; মানুষের কিছুই ছিল না।
বিপ্লবের আগে রাশিয়া আর্থিক দিক থেকে ইউরোপের দুর্বল জাতি ছিল; তারা প্রথম বিশ্বযুদ্ধে মোটামুটি পরাজিত হয়েছিল; ভাগ্যে জার্মানীর পরাজয় ঘটাতে তারা বেঁচে যায়; সেই জাতি, সোভিয়েত ইউনিয়ন পরে, ২য় বিশ্ব যুদ্ধে হিটলারকে পরাজিত করে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তারা বিশ্বের ২য় শক্তিতে পরিণত হয়; ৭০ বছর টিকে ছিল; এখন তারা ১৫ দেশে বিভক্ত হয়েও, সবাই মোটামুটি ভালো আছে।

ছবিতে সিয়াং কাই শেক
চীনের সর্বশেষ রাজারা ছিলেন কুইং রাজপরিবারের; তাদের রাজত্বের অবসান ঘটে মোটামুটি ১৯১২ সালে; ১৯১৭ সাল অবধিও তাদের কিছু প্রভাব ছিল; ১৯১৭ সালের পর, চীন মোটামুটি নেশানেলিস্টদের অধীনে আধা রিপাবলিক, আধা মিলিটারী রাজতন্ত্রের মতো চলছিলো; ১৯২৭ সালের দিকে শুরু হয় সোস্যালিস্ট বিপ্লব, এবং ১৯৪৮ সালে সোস্যালিস্ট পার্টি চেয়ারম্যানের মাও'এর অধীনে বিজয়ী হয়ে 'মেইনল্যান্ড' চীন দখল করে; নাম দেয়, পিপলস রিপাবলিক অব চীনা; যুদ্ধে সিয়াং কাই শেকের আধা মিলিটারী আধা রাজতন্ত্রীয় সরকার পরাজিত হয়, কিন্তু তাইওয়ানের দখল ধরে রাখতে সক্ষম হয়; সেই অংশের নাম ছিল, রিপাবলিক অব চীনা; তারা আজও আছে।
চীনের সিভিল ওয়ারের ১৯২৭ সাল থেকে ১৯৪৮ সালে হয়তো ৭/৮ মিলিয়ন মানুষ প্রাণ হারায়েছে।
চীন আজকের পৃথিবীর ১ নং অর্থ নীতি; কাগজে পত্রে তারা আজও সোস্যালিস্ট; আসলে তারা বিশ্বের সবচেয়ে গলাকাটা ক্যাপিটেলিস্ট; তবে, তারা চীনা জাতীয়তাবাদে বিশ্বাসী; তারা বিশ্বের জন্য হুমকি, মানব সভ্যতা যদি মানুষের হাতে নিশ্চিহ্ন হয়, তবে ওদের হাতেই তা ঘটবে। তারা সোস্যালিস্ট, তাদের পার্লমেন্ট সদস্যদের ভেতরে ১২০ জনের বেশী আমেরিকান ডলারে 'বিলিওনিয়ার'।
তারা আমাদের পদ্মাসেতু করছে; আমাদের সরকার তাদেরকে আনার পেছনে অনেক কারণ আছে; বড় কারণ তারা সস্তা ও মিথ্যুক; ওরা ভয়ানক টেকনিক্যাল মানুষ, আপনাকে মার্সেডেজ গাড়ী বানায়ে দিতে পারবে ৫ হাজর ডলারে; সুইস ঘড়ি রোলেক্স বানাতে পারে ৫ ডলারে।
এই ২ দেশকে সোস্যালিম বড় বড় শক্তিতে পারিণত করেছিল; আমরাও শক্তিশালী হতে চাই; আমাদের সাথে রাশিয়ান ও চীনাদের মিল নেই; আমাদের দেশে রাজতন্ত্র নেই(?); আমরা পরিবর্তিত সমাজতান্ত্রিক অর্থনীতি অনুসরণ করে শক্তিশালী জাতিতে পরিণত হতে পারবো; আমাদের মেয়েদের আরবে বিক্রয় করা লাগবে না; আমাদের মানুষকে বউ ফেলে রেখে উট চরাতে হবে না; তারা বউয়ের সাথে বাড়ীতে থেকে, নিজের জাতির জন্য কাজ করে, নরওয়ের মানুষের মতো সুখী হতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


