
আজ সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিটে ধরণী কেন নড়েচড়ে উঠছে? বুঝতে পারছেন, ধরণী কি বলতে চাচ্ছে? সবকিছুর অর্থ আছে, সবকিছুর অর্থ আছে, বুঝতে হয়!
বাংগালী নববর্ষের বিপক্ষের মানুষ ক্রমেই বাড়ছে বাংলাদেশে; ব্লগে ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে যে, বাংলা নববর্ষ বাংগালীদের না, উহা বাদশাহ আকবরের; আকবর তো বাংগালী ছিলেন না, ব্লা ব্লা। আবার নববর্ষের মিছিল শোভাযাত্রা নিয়েও অনেক অভিযোগ; অবশ্য, নববর্ষ নিয়ে মিছিল বের হয় শধু বাংলাদেশে বোধ হয়; বাংগালীরা মিছিল-প্রিয় জাতি; এখন আবার যোগ হয়েছে মানব বন্ধন। অন্য জাতির লোকেরা মোটামুটি কনসার্ট করে, প্যারেড করে, নাচগান করে, বাজি পোড়ায়। বাংলাদেশে প্যারেড এখনো চালু হয়নি; সাধারণ মানুষের প্যারেড হলেও আপত্তি আসবে, অবশ্যই; মিলিটারী প্যারেড হলে হয়তো কেহ তেমন কিছু বলবে না; বাংগালীরা মিলিটারীকে ভালো চোখে দেখে।
পৃথিবীতে অনেক জাতির নিজস্ব নববর্ষ আছে; তবে, সবাই পহেলা জানুয়ারী পালন করে; আমাদের দেশও জাঁকজমকভাবে পহেলা জানুয়ারী পালন করে; পহেলা জানুয়ারী নিয়ে মনে হয়, অভিযোগ কম।
পহেলা জানুয়ারীর রাতে এখনো কোনদিন ধরণী নড়েচড়ে নাই; ফলে, ওটা বোধ হয় করা যাবে; আজ ধরণী নড়েছে, এটাতে বার্তা আছে, বুঝার চেস্টা করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


