somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজুদ্দিন সাহেবকে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হলো কেন?

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ সাহেবকে হত্যা করার জন্য অনেকেই চেস্টা করে যাচ্ছিল ১৯৭২ সালের শুরু থেকেই; অবশেষে, শেখ সাহেব ও আওয়ামী লীগের দক্ষতা ও দুরদর্শীতার অভাবকে কাজে লাগিয়ে সিআইএর নেতৃত্বে শেখ সাহেবকে হত্যা করা হলো! শেখ সাহেবের পর, সেই তালিকায় কে ছিল ১ম স্হানে? আমার মনে হয়, তাজুদ্দিন সাহেব। উনিও যদি আমার মতো ভাবতেন, উনার দরকার ছিলো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ সাহেবের মৃত্যুর খবর পাওয়ার পর, প্রথমে একটি নিরাপদ যায়গায় আত্মগোপন করা, তারপর প্রথম সুযোগেই ভারতে চলে যাওয়া। তিনি পালিয়ে যাননি, এটা ছিল ভুল; উনি ভুলের মাশুল দিয়েছেন।

উনাকে ধরে জেলে নেয়ার পর, জেল কেন আক্রান্ত হলো না উনার ১৯৭১ সালের বাহিনীর দ্বারা? দেশে তখন, উনার ১৯৭১ সালের সেনা বাহিনীর ১ লাখ সৈনিক ছিল, যাঁদের ২০/২৫ হাজার তখন ক্যান্টনমেন্টগুলোতে!

১৯৭১ সালের ২৬ শে মার্চ সকাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে যাঁরা যোগদান করেছেন, অংশ নিয়েছিলেন, বিজয় অবধি যুদ্ধ করেছিলেন, তাঁরা কোন বাহিনীর সদস্য হয়েছিলেন, তাঁরা কোন সরকারের বাহিনী? তাঁরা বাংলাদেশ বাহিনীর সদস্য ছিলেন, তাঁরা তাজুদ্দিনের সাহেবের সরকারের অংশ, বাংলাদেশ বাহিনী।

যুদ্ধে মুক্তিবাহিনীর সদস্য মোটামুটি ১ লাখ ২০ হাজারের মতো ছিলেন; ১৬ই ডিসেম্বর অবধি ২২ হাজার মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন; বাকীরা বিজয় অবধি যুদ্ধ করেছেন।

যুদ্ধ জয়ের পর, বাহিনীর কে কোথায় গেলো? কমান্ডারেরা কোথায়, সরকার কোথায়, সৈনিকেরা কোথায়?

১৮ই ডিসেম্বর, ১ নং সেক্টরের সৈনিকদের বলা হয় যে, যাঁদের বাড়ী নিকটে, তাঁরা বাড়ী যেতে পারবেন, অস্ত্র জমা দিয়ে যেতে হবে; বেংগল রেজিমেন্ট, ইপিআর, আনসারদের বলা হলো ১ সপ্তাহ পরেই চিটাগং ক্যান্টনমেন্টে ফেরত আসতে; পুলিশদের বলা হলো, চট্টগ্রাম পুলিশ লাইনে ফিরে আসতে। ছাত্র, কৃষক ও শ্রমিকদের ফেরত আসতে বলা হয়নি, এবং ফিরে আসার ঠিকানা দেয়া হয়নি।

১ নং সেক্টরে ২২ হাজার মানুষ ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন; এঁদের থেকে আড়াই হাজার প্রাণ দিয়েছেন। যুদ্ধকালীন, এঁরা কোনদিন তাজুদ্দিন সাহেবকে দেখেননি; বাড়ী যাবার পর, এঁদেরকে আর কোথায়ও ডাকা হয়নি, অফিসিয়েলী ডিসসার্জ করা হয়নি; যুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানানো হয়নি তাজুদ্দিন সাহেবের পক্ষ থেকে, অস্ত্র জমা দিয়ে বাড়ী যাবার পর, এই সৈনিকেরা সাধারণ জনতার মাঝে
হারিয়ে গেছেন।

এই হারিয়ে যাওয়া সৈনিকদের সরকার প্রধান ছিলেন তাজুদ্দিন সাহেব; উনি নিজের বাহিনীকে ছেড়ে দিয়েছেন জনতার মাঝে; উনাকে ধরে নেয়ার পর, এই সৈনিকেরা ভাবার সুযোগ পায়নি যে, তাঁদের সরকার প্রধানকে কালো শক্তি ধরে নিয়ে গেছে, উনাকে উদ্ধার করার দরকার আছে; সেই ভাবনার সেতু তাজুদ্দিন সাহেব ভেংগে দিয়েছিলেন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×