
সপ্তাহ দু'য়েক আগে, আমার একপোস্টে এক নতুন ব্লগার কমেন্ট করে বলেন যে, তিনি আমার নিক "চাঁদগাজী"র পেচনে লুকানো গোপন তথ্য ফাঁস করে দেবেন; তিনি নাকি পেশায় ইন্জিনিয়ার; আমি উনার এ ধরণের ইন্জিনিয়ারিং ভাবনায় হতবাক; আমরা যারা 'নিক' ব্যবহার করে থাকি, আমাদের উদ্দেশ্য হলো আসল পরিচয় গোপন রাখা; আমি উনাকে জানালাম যে, এটা ভালো ভাবনা নয়; কিন্তু এ ধরণের ইন্জিনিয়ারেরা নিজের ভাবনাকে কোন না কোনভাবে কাজে লাগান।
শুরু হলো আমার পোস্টে ফ্লাডিং; জঘন্য ছবি দিচ্ছেন, যা দেখলে অনেক ব্লগার বমি করে দেবেন; জঘন্য পর্ণ ছবি ও টেক্সট দিচ্ছেন; হাজার হলেও ইন্জিনিয়ার, যা করেন দক্ষতার সাথেই করেন। তবে, কেন এই বৃথা প্রচেস্টা?
আমি চলমান ঘটনার উপর লিখি; সবার মতো, আমারও নিজস্ব পর্যবেক্ষণ, এনালাইসিস, মতামত ও প্রকাশের স্টাইল আছে; সবার মতো, আমার নিজস্ব রাজনৈতিক ভাবনা আছে; আমি কারো হয়ে লিখি না; আমি সক্রেটিস থেকে শুরু করে খালেদা জিয়া অবধি, কারো কোটেশন ব্যবহার করি না, আমার পোস্টে কারো কোন রেফারেন্স নেই; এমন কি সব ধরণের ডাটার জন্য আমি মোটামুটি নিজের উপর নির্ভর করি।
ফলে, কারো সাথে আমার কোন ধরণের কনফ্লিক্ট হওয়ার কথা নয়; আর অপচন্দ হলে, সেটা নিয়ে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে; সব মানুষের আলাদা সত্বা আছে। আমি সবার মতামতকে সন্মান করি, কিন্তু কোন কারণে নির্ভরশীল নই।
কিছু পুরাতন ব্লগার নতুন 'নিক' নিয়ে এই বৃথা কস্ট করে যাচ্ছেন; তাদের কিছু কথা থেকে বুঝা যায় যে, উনারা ব্লগে আছেন দীর্ঘদিন।
আমার অনুরোধে, এ ধরণের প্রচেস্টা বন্ধ করুন, সব ব্লগারদের সুন্দরভাবে ব্লগিং করতে দিন।
এ ধরণের চেস্টা করে ব্লগিং এর নেইচার বদলানো সম্ভব নয়, অতীতে এ ধরণের চেস্টা অনেকে করেছেন, তাঁরা হতাশ হয়েছেন।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



