
কালিফোর্নিয়া, নিউইর্য়ক, নিউজার্সি, পেলসিলভানিয়া,বস্টনসহ মিলে প্রায় ২০ রাজ্যে ২য় রাত্রি ট্রাম্প বিরোধী বিক্ষোভ হচ্ছে; আজ ২য় রাতে অনেক লোকজন এতে অংশ নিয়েছে; আমি যখন পোস্ট লিখছি, হাজার হাজার মানুষ তখন রাস্তায়; কিন্তু এরা কারা? এরা প্রথমত: হিলারীর ভোটারেরা, যারা ভোট দিয়ে হিলারীকে প্রেসিডন্ট বানাতে পারেনি; এরা ভোট দিয়েছে, কিন্তু ট্রাম্পকে এর থেকে বেশী মানুষ ভোট দিয়েছে। যারা ট্রাম্পকে ভোট দিয়েছে তারা কো্থায়?
তারা বাড়ীতে বসে টেলিভিশনে এসব বেকুব লোকদের পর্যবেক্ষণ করছে; তারা হয়তো রাস্তায় নামবে, তারা নামলে ভয়ংকর অবস্হার সৃস্টি হবে; ট্রাম্পকে যারা ভোট দিয়েছে, তারা ছাত্র ছাত্রী নন, তারা চাকুরী করে, পরিবার চালায়।
হিলারী ও বিল ক্লিনটন অফিসিয়েলী গত বছর অানুমানিক ৭ মিলিয়ন ডলার আয় করেছেন; উনারা চাকুরী করেননি; যারা চাকুরী করেন এধরণের অনেকে পরিবার মাত্র ১৪ * ২ = ২৮ হাজার ডলার আয় করেছেন; এদের সংখ্যা ১৪%; এটা সঠিক নয়।
রাস্তার বিক্ষোভে যারা আছেন, তারা ভুল করছেন; কারণ, ট্রাম্প আমরিকানদের ভোটে জয়ী হয়েছেন; সবাইকে এটা মেনে নিতে হবে; ট্রাম্প রাজনীতিবিদ নন, এটা সমস্যা নয়, এটা ভালো কথা।
বিক্ষোভ থামাতে পুলিশ ব্যবহৃত হবে শীঘ্রই, অর্ডার দেবেন লোকেল এডমিনিস্ট্রেশন; কিন্তু বদলাম হবে ট্রাম্পের; আসলে ট্রাম্পের কোন ক্ষমতাই নেই জানুয়ারীর ২১ তারিখ অবধি।
এই বিক্ষোভ ভয়ংকর রূপ নিতে পারে; এটা সাদা কালো দাংগায় পরিণত হতে পারে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



