somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষাহীন জাতির কি অবস্হা হতে পারে, রোহিংগারা তার উদাহরণ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোহিংগারা পুরোপুরি অশিক্ষিত, এখন তাঁদের দেশ নেই, জীবন নেই, এখন তাঁদের একমাত্র চেস্টা প্রানে বেঁচে থাকা; আমাদের জাতির দুই তৃতীয়াংশের উচ্চ শিক্ষা নেই, দেশ আছে, চেস্টা করছে দারিদ্রতা থেকে কোনভাবে বেঁচে থাকার জন্য। ইহুদীরা বেশ কয়েকবার রোহিংগাদের মতো, বা বাংগালীদের মতো অবস্হায় পড়েছিল; কিন্ত প্রতিবারেই তারা সংকট কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে, এবং প্রতিবারেই অন্যদের চেয়ে ভালো করেছে; তাদের সিক্রেট হলো শিক্ষা। বর্তমান পৃথিবীতে শিক্ষাহীন মানুষ সভ্যতার ক্রীতদাস মাত্র।

১৯৭৯ সালে, যখন বার্মার সামরিক সরকার রোহিংগাদের জাতীয় মৌলিকাধিকারগুলো কেড়ে নেয়, রোহিংগারা সেই ভয়ানক অবস্হাকে সঠিভাবে অনুধাবন করতে পারেনি; তাদের সামান্য শিক্ষিত অংশ তাদের ভবিষ্যতকে অনুমান করতে পারেনি; সেদিন যদি তাদের মক্তবগুলোতে প্রয়োজনীয় শিক্ষা চালু করতে পারতো নিজেরা, মানুষকে দরকারী বিষয়সমূহে দক্ষ করে তুলতে পারতো, আজকে তাদের অবস্হা এত বেশী খারাপ হতো না।

বৃটিশ উপনিবেশ শক্তি শেষের দিকে মানুষকে সীমিতভাবে শিক্ষার সুযোগ দিয়েছে, যাদের আর্থিক সামর্থ আছে, শুধু তারাই পড়বে; তারা কিছু পরিমাণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করেছিল; তাতে তাদের ব্যবসায়িক স্বার্থও যুক্ত ছিল। পাকিস্তানী আমলে, সরকারগুলো বৃটিশকে অনুসরণ করে, তারা নতুনভাবে শিক্ষা নিয়ে তেমন ভাবেনি।

পাকিস্তান আমলে দেশ চলেছে মোটামুটি বৃটিশের উপনিবেশের মতোই, শুধু উপনিবেশের কর্মকর্তারা বদলেছিল; বাংলার মানুষ রক্ত দিয়ে সেই উপনিবেশ থেকে বেরিয়ে এসেছিল; আজকের শিক্ষা ব্যবস্হা দেখেন, পুরোপুরি ব্যবসায় পরিণত করেছে; বৃটিশও শিক্ষা ব্যবস্হাকে এত বেশী ব্যবসা হিসেবে নেয়নি, যেইভাবে বাংগালীরা নিয়েছে।

বাংলাদেশের শুরুতে ১৯৭২ সালে, জাতির যেই পরিমান রিসোর্স ছিলো তার সামান্য অংশ ব্যবহার করে ৫ বছরের উপরের সব শিশুকে স্কুলে পাঠানো সম্ভব ছিলো, ও প্রতিটি অশিক্ষিত তরুণ ও যুবাদের কোন একটা বিষয়ে ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলা সম্ভব ছিলো। ১৯৭২ সালে, জাতির বিরাট অংশকে শিক্ষার অধীনে আনা হয়নি; সেদিন যারা শিক্ষার সুযোগ পেয়েছিল, তারাই আজকে জাতির শিক্ষাকে ব্যবসা কেন্দ্র বানিয়ে ছেড়েছে!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×