somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকান মিড-টার্ম ইলেকশান হয়েছে গতকাল, ২ পক্ষই জিতেছে!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেট মেজরিটি ৫১ সীট, রিপাবলিকান; হাউজ মেজরিটি ২২২ সীট, ডেমোক্রেট; ২ দলই জয়ী।

প্রেসিডেন্ট ট্রাম্পের দল, রিপাবলোকানরা সিনেটে, ১০০ সীটের মাঝে ৫১ সীট ধরে রেখে মেজরিটি পেয়েছে; বিরোধীদল, ডেমোক্রেটরা হাইজে, ৪৩৫ সীটের মাঝে ২২২ সীট ধরে রেখে মেজরিটি পেয়েছে। ২০১৬ সালে, ট্রাম্পের বিজয়ের দিন, রিপাবলিকানরা সিনেট ও হাউজে মেজোরিট পেয়েছিলো।

আমেরিকার 'মিড-টার্ম ইলেকশান' হলো, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর, হাউজ, সিনেট ও গভর্ণর নির্বাচন; এই নির্বাচন গুলোতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা প্রকাশ পায়। রিপাবলিকনরা সিনেটে আগের তুলনায় ২ টি সীট বেশী পেয়েছে; ডেমোক্রটরা হাউজে ২৫টির মতো রিপাবলিকান সীট জয়ী হয়েছে; এখনো সিনেটের ৪টি সীট ও হাউজের কিছু সীটের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি; কারণ, এদের ভোটের পার্থক্য খুবই কম, এদের রেজাল্ট দেয়ার জন্য ডাকযোগে আসা ভোট গুণতে হতে পারে।

নির্বাচনে ট্রাম্পের কিছুটা পরাজয় হয়েছে, সে হাউজের মেজোরিটি হারায়েছে; কিন্তু, আমেরিকায় প্রায় মিডটার্মে এই ধরণের ঘটনা ঘটে! সে কমপক্ষে সিনেট ধরে রাখতে সক্ষম হয়েছে।

আমেরিকার পার্লামেন্টের নাম কংগ্রেস; ইহা ২ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট; আপার হাউসের নাম সিনেট, এখানে প্রতি প্রদেশের ২ জন করে মোট ১০০ জন জনপ্রতিনিধি আছেন; লোয়ার ক্ক্ষ হাউজ নামেই পরিচিত, এখানে ৪৩৫টি সীট আছে। সিনেটে, ক্ষমতাসীন দল, ১০০ টি সীটের মাঝে ৫০ পেলেই মেজরিটি পেয়ে যায়; কারণ, ভাইস প্রেসিডেন্টের কাছে একটি রিজার্ভ ভোট আছে, যা তিনি সময় মতো প্রয়োগ করতে পারেন। লোয়ার হাউজে ২১৮ সীট পেলে, মেজরিটি। কংগ্রেসে "বিল" পাশ করাতে হয় উভয় হাউজে।

"বিল" শব্দটি বাংলাদেশের শিক্ষিত মানুষের কাছেও মোটামুটি হেঁয়ালী হয়ে রয়েছে; কারণ, শিক্ষিতদের শিক্ষার মান খুবই নীচু হওয়ায়, তারা বিল ইত্যাদি বুঝে না বললেই চলে।

আমেরিকান ভোট বাহির থেকে খুব একটা বুঝা যায় না; টেলিভিশন, নিউজপেপারে বেশী প্রচার চলে; সভা মিছিলও হয়, তবে বেশীর ভাগই কোন হলের মাঝে হয়ে থাকে। প্রার্থীদের বেতনভুক্ত কর্মীরা বাড়িতে বাড়িতে যায় ও রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলে; প্রার্থী নিজ এলাকায় মিটিং করে নিজের এজেন্ডা নিয়ে কথা বলে, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়।

ইলেকশান কমিশন ভোটের আয়োজন করে খুবই নিখুতভাবে; বেশীর ভাগ ভোট হয়ে স্হানীয় স্কুলগুলোতে; এই সময়, ইযলেকশান কমিশন স্হানীয় লোকদের সাময়িক চাকুরী দেয় মানুষকে সাহায্য করার জন্য; বেশীর ভাগ ভোট হয় মেশিনে।

বাহির থেকে যাতে ভোট হ্যাকিং হতে না পারে, এবার ব্যালট পেপারে ভোট দিয়ে উহাকে "স্কেন" করে মেশিনে নেয়া হয়েছে; সাথে ব্যালটও থেকে গেছে; কোনরূপ সন্দেহ হলে, তারা পেপার ব্যালেট গণনা করতে পারবে। এবারের মেশিনগুলো কোনভাবে পাবলিক নেটওয়ার্কে ছিলো না; ফলে হ্যাকিং হওয়ার কোন উপায় ছিলো না।


সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৯
৩৬টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×