somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীবের ছেলে নুর হোসেন গুলিতে নিহত, জেনারেল এরশাদ ও রওশন ক্ষমতায়

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকের এই দিনে, ১৯৮৭ সালে, এরশাদ-বিরোধী আন্দোলনে, গরীবের ছেলে নুর হোসেন, খালি গায়ে মিছিল করতে গিয়ে, পুলিশের গুলিতে প্রাণ হারান!

গরীবের অশিক্ষিত ছেলে, নুর হোসেন গুলিতে নিহত হতে পারে, এই পরিকল্পনা নিয়েই ততকালীন অসৎ রাজনৈতিক কর্মীরা উনাকে "খালি গায়ে, শ্লোগানসহ" মিছিলের সামনে রেখে মিছিল করে। রাজনৈতিক কর্মীরা মিছিলে পুলিশ-বিরোধী উত্তেজনার সৃষ্টি করেছিলো; পুলিশ গুলি করার সময়, প্রথমেই নুর হোসেনকে "সহজ টার্গেট" হিসেবে সামনে পায়; মিছিলের সামনে খালি গায়ে একজন মানুষ সহজেই পুলিশের চোখে পড়ে। এরশাদ বিরোধী মিছিলের দরকার ছিলো; কিন্তু ততকালীন অসৎ রাজনৈতিক কর্মীরা লাশের রাজনীতি করেছে, তারা প্ল্যান করেই, রাজনীতির বাহির থেকে গরীব ও অশিক্ষিত নুর হোসেনকে এনে "বলি" দিয়েছে।

আজকে নুর হোসেন নেই, বেগম রওশন বিরোধীদলের নেত্রী, জেনারেল এরশাদ বিশেষ দুত, তাদের দলের অনেকই মন্ত্রী, বাকীরা বিরোধী দলে, যাদের সবার নেত্রী হচ্ছেন শেখ হাসিনা।

বিনা রক্তপাতে, ১৯৮২ সালে এরশাদ বাংলাদেশের সরকারকে হটিয়ে দেশের ক্ষমতা দখল করে, মিলিটারীদের তত্বাবধানে জাতীয় পার্টি গঠন করে, সেই পার্টির 'সিভিলিয়ান উইং" গঠন করা হয়; উহাতে যোগ দেয় মুলত: বিএনপি'র লোকজন ও জাসদ মাসদের মারাঠারা।

কেন্টনমেন্টের দল, বিএনপি ক্ষমতায় থাকার সময়, আরেক জেনারেলকে কেন ক্ষমতায় আসতে হয়েছিলো? জেনারেল জিয়ার মৃত্যুর পর, বাংলাদেশের মিলিটারী অফিসারদের মাঝে বিভক্তি দেখা দেয়, অনেকই জানতেন যে, জেনারেল জিয়া হত্যায় জেনারেল এরশাদের সায় ছিলো, ও ঘটনা ঘটতে দিয়েছে; এবং সেটাই সঠিক ছিলো। তখন জেনারেল এরশাদ দেখেছে যে, সে যদি দেশের ক্ষমতা দখল না করে, সে চাকুরী হারাবে; তার দল ভারী ছিলো; সে প্রেসিডেন্ট সাত্তার থেকে ক্ষমতা কেড়ে নেয় ১৯৮২ সালে।

জেনারেল জিয়ার পক্ষের অফিসারেরা বেগম জিয়ার পক্ষ নেন; এরশাদ বেগম নিয়ার বিপক্ষে ছিলেন না; তিনি জানতেন, নির্বোধ, গোবেচারা বেগম জিয়া কোন কিছুর ভেতরে নেই। এরশাদ বিরোধিরা বেগম জিয়াকে জানায় যে, জেনারেল জিয়ার হত্যায় এরশাদের সায় ছিলো; বেগম জিয়া অবশ্য জেনারেল জিয়ার মৃত্যুতে ভেংগে পড়েননি; এর কারণ ইত্যাদি জেনারেল এরশাদও বুঝতেন; তিনি বেগম জিয়াকে খুশী করতে সরকারী ২টি বাড়ী, ১০ লাখ টাকার ডিপোজিট, গাড়ী, চাকর-চাকরাণী, ছেলেদের সব রকমের খরচ দেন; বেগম জিয়া খুশী!

জিয়া পন্হী অফিসাররা বেগম জিয়াকে বিএনপি'র সভাপতির পদে আসীন করে দেন ও ভরসা দেন যে, এরশাদের পতনের পর, হয়তো দেশে আবারো মিলিটারী সরকার গঠন কঠিন হবে, তখন বেগম জিয়া মিলিটারীর সাপোর্টে দেশ চালানোর সুযোগ পাবেন। রাজনৈতিক দলগুলো ক্রমেই এরশাদ বিরোধী হয়ে উঠে, মানুষও মিলিটারী শাসনের বিপক্ষে অবস্হান নেয়।

এরশাদ-বিরোধী আন্দোলনে সঠিক ছিলো, কিন্তু ততকালীন রাজনৈতিক কর্মীদের মাঝে অনেকই অপরাধের রাজনীতি করতো, লাশের রাজনীতি করতো, নুর হোসেন তাদের টার্গেটে পরিণত হয়ে প্রাণ হারায়েছেন; জেনারেল এরশাদ, রওশন ও সেইসব রাজনৈতিক কর্মীদের অনেকেই আজকে ক্ষমতায় আছে; এরা এই দেশের রাজনীতির অপশক্তি।



সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×