somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি'র মুক্তিযোদ্ধারা, এরা কি অন্য মুক্তিযোদ্ধাদের থেকে আলাদা?

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যাঁ, এঁরা অন্য সাধারণ মুক্তিযোদ্ধাদের থেকে আলাদা; এঁদের কাছে দেশ থেকে জেনারেল জিয়ার ইমেজ বরাবরই বড় ছিলো; এঁরা কমশিক্ষিত হওয়ায় জেনারেল জিয়াকে ও মিলিটারী শাসন সম্পর্কে তেমন বুঝতেন না। শুরুতে, জামাত নিয়ে এঁদেরকে ভাবতে হয়নি: জেনারেল জিয়া জীবিত থাকাকালীন জামাতের লোকেরা জেনারেল জিয়াকে "জাতীয় নেতা" হিসেবে মানার অভিনয় করতো; কিন্তু তারা জেনারেল জিয়াকে মনের থেকে ঘৃণা করতো, ও ভয় করতো; দুর থেকে জিয়ার দলে ভোট দিতো, কাছে ভিড়তো না; জেনারেল জিয়া এসব লোকদের উনার কাছে ঘেঁষতে দিতেন না; ফলে, জেনারেল জিয়ার ইমেজের প্রতি আকৃষ্ট মুক্তিযোদ্ধাদের কোন অসুবিধা হয়নি জামাত নিয়ে।

বেগম জিয়া যখন ২ রাজাকারকে মন্ত্রী বানালেন, জামাতকে সরকারে নিলেন, তখন এসব মুক্তিযোদ্ধার মনের অবস্হা কি হয়েছিলো? আমার ধরণা উনারা ভয়ংকর আঘাত পেয়ে বিএনপি থেকে দুরে সরে যাওয়ার কথা! তারা কিন্ত সরেননি; বিএনপি'র ছোট জিয়া ছিলেন কর্ণেল ওলি, উনি অন্য কারনে সরে গেছেন; জেনারেল মীর শওকত আলী সরে যাননি; কর্ণেল ওলি ও মীর শওকাত আলী শুরুতে ১ নং সেক্টরে, ও পরে যেডফোর্সে জেনারেল জিয়ার ঘনিষ্ঠ ছিলেন।

জেনারেল জিয়া ১নং সেক্টরে থাকাকালীন, ১ নং সেক্টরের গেরিলারা উনাকে গড়ে ৫/১০ মিনিট দেখেছেন, যখন তাঁরা ভারতীয়দের অধীনে, ভারতীয় কেন্টনমেন্টে ট্রেনিং'এ থাকতেন জিয়া সেখানে গিয়ে ৫ মিনিটের বক্তৃতা দিয়ে খোঁজ খবর নিতেন। উনি ১ নং সেক্টরের কমান্ড থেকে সরে যাবার পর, যেডফোর্সের ৩০০ মানুষ ব্যতিত অন্যেরা উনাকে দেখার সুযোগ পাননি; কিন্তু যেডফোর্সের সাফল্যের কারণে অন্য সেক্টরের মুক্তিযোদ্ধারা উনার সম্পর্কে জানতেন।

দেশ স্বাধীন হওয়ার পর, তাজুদ্দিন সাহেব অস্ত্র নিয়ে ৯০ হাজার সাধারণ মুক্তিযোদ্ধাকে যখন খালি হাতে ঘরে পাঠিয়ে দেন, তখন এঁরা সবাই ভয়ংকরভাবে আহত হয়েছিলেন; এঁরা ধরে নিয়েছিলেন যে, যুদ্ধের পর দেশ চালনায় এঁরাই থাকবেন। এঁরা গ্রামের অশিক্ষিত ও দরিদ্র পরিবারের লোকজন হওয়ায়, দেশে কি হচ্ছে কিছুই বুঝতে পারেননি; তবে, ক্রমেই পরিস্কার হয়ে উঠছিলো যে, দেশের অবস্হা ভালো দিকে যাচ্ছে না। তাদের বিরাট অংশ অনুমানও করতে পারেনি যে, মুক্তিযোদ্ধাদের সকল সন্মান, সকল অধিকার "বিএলএফ" দখল করেছে, একা কাদের সিদ্দিকী, তোফায়েল আহমেদরা দেশ স্বাধীন করেছে। শেখ সাহেব গ্রামের ৮০ হাজার মুক্তিযোদ্ধাদের তেমন কোন খোঁজ খবর নিতেন না।

শেখ সাহেবকে হত্যা করে জেনারেল জিয়া যে, কৌশলে দেশকে মিলিটারী রাজ্য পরিণত করেছে, সাধারণ মুক্তিযোদ্ধারা সেটা বুঝার মতো শিক্ষিত ছিলেন না; মুক্তিযোদ্ধাদের একাংশ মনে করেছিলো যে, তাদেরই এক যোদ্ধা ক্ষমতায় এসেছে, উনি তাঁদেরই লোক; এটা ছিল ভয়ংকর ভুল। আসল ব্যাপার জেনারেল মীর শওকত জানতেন, কর্ণেল ওলি জানতেন, কর্ণেল মাহফুজ জানতেন; কিন্তু গ্রামের মুক্তিযোদ্ধার কাছে জেনারেল জিয়ার ক্ষমতা দখল কখনো পরিস্কার ছিলো না; এখন তাঁদের বয়স ও দেশের অবস্হা মিলে হিসেব করলে, বিএনপিতে মুক্তিযোদ্ধারা কেহ নন, তার থেকে জামাতের মুল্য অনেক বেশী বিএনপি'র কাছে।





সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×