somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটে বিএনপি বিরোধীদল হিসেবে এলে, জাতির কি পরিমাণ ক্ষতি হবে?

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক কথায় ভয়ংকর ক্ষতি হবে; কারণ, পুরো বিএনপি'তে দেশের ছোটখাট কোন বিষয় চালানোর ন্যুনতম দক্ষতাসম্পন্ন ১ জন মাত্র লোক আছেন, ড: মঈন খান, বাকীগুলো জাতির জন্য পরীক্ষিতভাবে ভয়ংকর ক্ষতিকর ও অপ্রয়োজনীয় মানুষজন। বিএনপি'র প্রতিষ্ঠাতা ছিলেন জেনারেল, সামরিক শাসক, যিনি সিভিলিয়ানদের কোনভাবে বিশ্বাস করতেন না; উনার বুটের ভয়ে ব্যুরোক্রেটরা ও প্রশাসন কাজ করুক, বা না করুক, কমপক্ষে সোজা হয়ে চলতো; এখন যারা বিএনপি'তে আছে, এরা সবাই জেনারেল জিয়ার সামরিক শাসনের বেনেফিসিয়ারী, জামাতের সমর্থক, পাকিস্তানী তমদ্দুনের বাংগালী।

বিএনপি বিরোধীদলে থাকলে, পার্লামেন্টে যাবে না, যদি বছরে ১ দিনও পার্লামেন্টে যায়, ওয়াক-আউট করবে; ওয়াক-আউট করার পর, তারা হরতাল দেবে, সাাধারণ মানুষের জীবন অতিষ্ট করে তুলবে; দেশের গার্মেন্টসহ সকল এক্সপোর্টের বারোটা বাজিয়ে দেবে; জামাত এই সুযোগের অপেক্ষায় আছে।

বিএনপি'কে পার্লামেন্টে পেলে, আওয়ামী লীগ নিজেদের সকল অসফলতার বস্তা বিএনপি'র ঘাঁড়ে তুলে দিয়ে নিজকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যাবে সব সময়; গত ১০ বছর আওয়ামী এমপি'রা নিজেদের ব্যবসা গড়েছে, এখন সাথে সাথে বিএনপি'র ব্যবসাগুলোতে টাকা যাওয়ার শুরু করবে।

বিএনপি বা আওয়ামী লীগে "এমপি'র দায়িত্ব" বুঝেন, এই রকম কোন মানুষ নেই; ফলে, পার্লামেন্টে শত্রু ভাবাপন্ন মানুষ সংখ্যায় বাড়লে, দেশের সাধারণ মানুষের ক্ষতি হবে: জীবন ও সম্পদ বিনন্ষ্ট হবে, দেশ আরো এনার্খীর মাঝে ডুবে যাবে। মির্জা ফখরুল, মওদুদ, ড: খোন্দকার, আব্বাস, আমান উল্লাহ আমান, গয়েস্বর, সর্বোপরি রিজভীর মতো মানুষের অভাব নেই আওয়ামী লীগে। একই লেভেলের দক্ষতার মানুষেরা পরস্পরের বিরোধী অবস্হানে থাকলে, দেশের মানুষের ক্ষতির পরিমাণ অনেক গুণ বাড়বে।

এই সামুতে, অনেক ব্লগার গণতন্ত্র নিয়ে লিখেন, এমপিদের দায়িত্বের কথা বলেন; আমি গত ৪ বছরে, হাজার খানেক ব্লগারকে তাদের পোষ্টে, মন্তব্যে প্রশ্ন করেছি, "একজন এমপি'র দায়িত্ব কি?" একজন ব্লগারও এই প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারেননি; ব্লগারেরা যদি একজন এমপি'র দায়িত্ব সম্পর্কে না জানেন, আমান উল্লাহ আমান, বা খায়রুল কবির খোকন কখনো জানবে না, ওরা জীবনেও একটা বই পড়ে দেখেনি, শুধু মানুষের টাকা পয়সা দখল করেছে, চাঁদাবাজী করেছে।

আওয়ামী লীগের কেহ গত ৪৮ বছরে জাতির সাধারণ মানজুষের জন্য প্রয়োজনীয় কোন বিল আনতে পারেনি; বিএনপি "বিল" শব্দটা শুনেছে ইলেকট্রিক, টেলোফোন ও গ্যাস বিল হিসেবে; ফলে, মিলিটারী জেনারেলের বেনেফিসিয়ারীরা বিরোধী দলে এলে, আগের মত ৯১ দিনের "হরতাল, জ্বালাও পোড়াও" শুরু হবে মাত্র। ১ দলের দুষ্ট এমপিদের থেকে ২ দলের খারাপ এমপিরা জাতির জন্য ভয়ানক হবে; ২য় দলে আবার জামাত থাকবে ভেঁড়ার চামড়া পরে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৮
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×