somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তান: দেশকে সেনাবাহিনীর হাতে তুলে দিলো দাউদ খান।

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭৩ সালে রাজা জহির শাহ (১৯১৪-২০০৭) চোখের চিকিৎসা করাতে যান ইতালীত; এই সুযোগে উনার আত্মীয় ও প্রাক্তন প্রধানমন্ত্রী, মো: দাউদ খান দেশে সামরিক ক্যু' করে, দেশের ক্ষমতা দখল করে নেন; আফগানিস্তানকে কক্ষচ্যুত করলেন মো: দাউদ খান; সেনাবাহিনীকে ক্ষমতায় এনে জাতিকে নিয়ে অনিশ্চিত পথে রওয়ানা হলেন তিনি; জাতিকে চমকিত করার জন্য দেশকে "রিপাবলিক" ঘোষণা করলেন, রাজতন্ত্রের অবসান হলো!

রিপাবলিক হলো জহির শাহের রাজ্য, কিন্তু ক্ষমতায় সেনাবাহিনী। জহির শাহ ক্ষমতায় আসার আগ পর্যন্ত, প্রায় সব রাজারা প্রাণ হারায়েছিলো অন্যদের হাতে; জহির শাহের বাবা নাদির শাহকেও হত্যা করেছিল শত্রুরা; জহির শাহ ৪০ বছর ক্ষমতায় থেকে, হত্যার রাজনীতি বন্ধ করেছিলেন; কিন্তু দাউদ খান নতুন করে সেই পথেই পা বাড়ালেন নিজের অজান্তই।

১৯৭৮ সালে, সেনাবাহিনীর একাংশ ক্যু করে দাউদ খানকে স্বপরিবারে হত্যা করে; দু:খী কাবুলীওয়ালাদের দেশ, আফগানিস্তান রক্তের পথে যাত্রা শুরু করলো পুনরায়। রক্তের পথ মাড়ায়ে ক্ষমতায় এলো নুর মোহাম্মদ তারাকি; উনার পদ হলো প্রেসিডেন্ট, কিন্তু মিলিটারীর হাতেই ক্ষমতা রয়ে গেলো, এবং মিলিটারী ২ ভাগে বিভক্ত: আমেরিকান পন্হী ও সোভিয়েত পন্হী। দেশের কিছু অন্চলে, প্রথমবারের মতো, সাধারণ মানুষ সরকারের বিপক্ষে অস্ত্র হাতে নিচ্ছিল। তারাকি সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে, কিছু সোভিয়েত সৈন্য নিয়ে এলো দেশ; এটা ছিলো ভয়ানক পদক্ষেপ, আফগানরা নিজদেশে অন্যদের প্রভাব মানার লোক ছিলো না।

১৯৭৯ সালে, প্রাইম মিনিষ্টার, হাফিজুল্লাহ আমিনের নেতৃত্বে সেনাবাহিনী প্রেসিডেন্ট তারাকিকে হত্যা করে। সেনা বাহিনীতে তারাকি পক্ষের লোকেরা ও দেশের ভেতরে থাকা সোভিয়েত সেনাবাহিনী আমিনের বিপক্ষে অবস্হান নেয়; তারা তাকে সিআইএ'এর এজেন্ট মনে করতো। তারাকি পক্ষের লোকদের অনুরোধে, ও কাবুলে অবস্হিত সোভিয়েত বাহিনীকে রক্ষা করার জন্য, সোভোয়েত ইউনিয়ন বিশাল সেনাবাহিনী পাঠায়; এই বাহিনী দেশ দখল করে নেয়।

১৯৮০ সালে সোভিয়েত সমর্থকদের থেকে বাবরাক কামালকে প্রেসিডেন্ট পদে নিযুক্তি দেয়া হয়; দেশে কিছুটা শান্তি ফিরে আসে; কিন্তু সমস্যা দেখা দেয় স্বয়ং সোভিয়েত ইউনিয়নে; সেক্রেটারী ব্রেঝনেভের বয়স অনেক, দেশ চালনার ব্যাপারে সোভিয়েত কম্যুনিষ্ট পার্টির পলিটব্যুরোর মাঝে বিভক্তি দেখা দিয়েছে; ফলে, আফগানিস্তান নিয়ে তারা তেমন কোন পরিস্কার নীতি অনুসরণ করেনি।

এদিকে হাফিজুল্লাহ আমিনের লোকেরা সিআইএ'এর সাহায্য নিয়ে সাধারণ মানুষের মাঝে সোভিয়েত সৈন্যদের ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকে। যদিও আফগানিদের নিজস্ব ইসলাম ছিলো (সুদ ব্যবসা, আফিম চাষ, আফিম খাওয়া জায়েজ), তারা ধর্মহীন সোভিয়েত বাহিনীর অবস্হানকে চ্যালেন্জ হিসেবে নেয়।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×