somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালীদের জন্য উহানের মতো অর্থনৈতিক ব্যবস্হা দরকার

১৩ ই মে, ২০২০ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উহানে ১ জন মানুষেরও চাকুরী যায়নি, ভারতে ১২ কোটী মানুষের চাকুরী গেছে, আমেরিকায় গেছে ৩ কোটী ৩০ লাখের, ফ্রান্সে অল্প শ্রমিকের চাকুরী যাবে। উহানে চাকুরী যায়নি, কারণ চীন জাতি মোটামুটি 'স্বনির্ভর': ওরা তেল, কিছু কাঁচামাল ও খাবার কিনে; আমেরিকা প্রেসিডেন্ট ক্লিনটানের আগ অবধি স্বনির্ভর ছিলো, ওদের বর্তমান ক্যাপিটেলিজমে, স্বনির্ভর না হলে 'অধিক লাভ' হচ্ছিল; কিন্তু সেটার জন্য মানুষ প্রান ও চাকুরী দিতে হয়েছে; ভারতে সমস্যা হবে; কিন্তু ওদের ব্যুরিক্রেসী শক্ত, পেটেভাতে চলার ব্যবস্হা করে দেবে, ওরা ধরে নিয়েছে যে, ৩০/৪০ কোটীকে সব সময় দাসের মতো করে রাখতে হবে , তাতে সবার মংগল; ফ্রান্সে চাকুরী থাকলে যত টাকা বেতন দিতে হয়, চাকুরী গেলে তার কাছাকাছি বেতন দিতে হয়; ফলে চাকুেরী থেকে তাড়ালে খুব একটা লাভ নেই, ওদের লেবার-আইন বিশ্বের সবার থেকে কঠিন।

বাংলাদেশের শুরুতেই কোন অর্থনৈতিক তত্বকে কাজে লাগায়নি; মিলিটারী আসার পর, উহা পাকিস্তানকে অনুসরণ করার শুরু করে; পাকিস্তান আমেরিকার শিষ্য ছিলো অর্থনৈতিকভাবে, সস্তা টেকনোলোজীর জন্য ওরা চীনের সাথে সম্পর্ক রাখে আসছে। বাংলাদেশও একই পথে গেছে; তবে, বাংলাদেশের ব্যুরোকরেটরা পাকিস্তান থেকে হাজার গুণে দুর্নীতিবাজ, আসলে, দুর্নীতিই ওদের চাকুরীর মুল তত্ব। আমাদের সরকার ও প্রশাসন নিজের নাগরিকদের জন্য বিদেশে 'সস্তা শ্রমের' নামে দাস হিসেবে বিক্রয় করে আসছে, দেশে চাকুরী সৃষ্টির চেষ্টা করেনি, দেশে চাকুরী সৃষ্টি না করে, "বিদেশী বাজার খুঁজছে" আজীবন।

এখন বাংলাদেশ ভুমির তুলনায় অতিরিক্ত জনসংখ্যা সমস্যায় ভুগছে; কিন্তু জনসংখ্যা সমস্যা না হয়ে, আশির্বাদ হতে পারতো, যদি সবাকে মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হতো, বাংলাদেশে পড়ালেখার খরচ ছিলো ২ পয়সার সমান ; বাংলাদেশে মাস্টার্স ডিগ্রিধারীরা কোরিয়ান, বা পোল্যান্ডের এইচএসসি'র সমান দক্ষ নয়। একে তো শিক্ষা নেই, তারপর নিচুমানের শিক্ষার কারণে পুরো জাতি ভয়ংকরভাবে পেছনে পড়ে গেছে। সরকারে এসব মানুষেরাই চাকুরী করছে, এরা এত অদক্ষ যে, দেশের নতুন গ্রেজুয়েটদের অর্ধেকই বেকার থেকে যায়।

বাংলাদেশকে এই সমস্যা থেকে বের হতে হলে, জাতিকে উহানের মতো আধা-সোস্যালিষ্ট অর্থনীতি প্রয়োগ করতে হবে; পুরো সোস্যালিষ্ট নীতি প্রয়োগ করতে গেলে ধর্মীয়রা বড় বাধা হয়ে দাঁড়াবে, এদের সংখ্যা দেশে এখন অনেক; দুর্নীতি, এনার্খি ও বেকারত্ব আমাদের দেশে মানুষকে ধর্মের উতোপিয়ার দিকে নিয়ে গেছে; অভাবে পাগল হয়ে, ন্যংটা হয়ে হাঁটলে, সবাই উহাকে 'দরবেশ' মনে করে। এগুলো জাতির চরিত্রের উপর নির্ভর করে; রাশিয়ানরা অভাব, দুর্নীতি, এনার্খি ও বেকারত্বের শিকার হওয়ার পর, সোস্যালিষ্ট বিপ্লব করেছে; বাংগালীরা অভাব, দুর্নীতি, এনার্খি ও বেকারত্বের শিকার হয়ে, ধর্মের উতোপিয়ার মাঝে আশ্রয় খুঁজছে।

সরকার, ধনীক শ্রেণী, ব্যুরোক্রেটরা ও প্রশাসন মানুষকে উহানের মডেলের দিকে যেতে দেবে না; তারা বর্তমান অবস্হা ধরে রাখতে চাইবে যেকোন মুল্যে; কিন্তু শিক্ষিতদের চেষ্টা করতে হবে, একটি অর্থনৈতিক সমাধান বের করার জন্য।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২০ রাত ৮:১৪
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×