somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার সামনে টিকা সমস্যা, নাকি হেফাজত সমস্যা?

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনার জন্য আজকের বড় সমস্যা কোনটা, টিকা ক্রয় করা, নাকি হেফাজতকে কন্ট্রোলে আনা, নাকি দু'টোই? শেখ হাসিনার একটা দুর্বল দিক হচ্ছে, উনার বাবার প্রচার; উনার কর্মকান্ডে দেখে মনে হয় যে, শেখ সাহেবকে যদি উনি মেয়েদের কসমেটিকের মতো প্রচারের ভেতর না রাখেন, শেখ সাহেব নামটি জাতি ভুলে যাবে! ইহা উনার বড় ভুলগুলোর মাঝে অন্যতম একটি ভুল ধারণা; এবং উনার এই ভুলের জন্য জাতির কাছে শেখ সাহেবের গুরুত্ব কমেছে ক্রমাগতভাবে।

উনার মনের ভেতর উনার বাবার অবস্হান ও প্রভাব কতটুকু আমরা কখনো জানতে পারবো না; তবে, উনার কর্মকান্ড থেকে আমরা মোটামুটি অনুমান করতে পারছি বেশ কিছুটা; উনার উপর উনার বাবার রাজনৈতিক প্রভাব মোটামুটি নেই বললেই চলে, কিন্তু বাবার রাজনৈতিক অবস্হানের গুরুত্ব আছে।

উনার বাবার হত্যাকান্ডকে উনি সিরিয়াসলী নিয়েছিলেন; সামান্য গৃহবধু হয়েও বাংলাদেশের জেনারেলদের হাত থেকে দেশকে কেড়ে নিতে সমর্থ হয়েছিলেন, যেখানে বার্মা, পাকিস্তান, মিশরের মানুষজন সেসব দেশের জেনারেলদের দখলে আছে। কিন্তু উনি জেনারেলদর থেকে দেশ কেড়ে নেয়ার পর, জাতির সাধারণ মানুষের খুব একটা লাভ হয়নি; যোগ-বিয়োগ করলে দেখা যাচ্ছে যে, মানুষ যেই উদ্দেশ্য নিয়ে উনার পক্ষ নিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্য কিন্তু কার্যকরী হয়নি।

জেনারেলরা বাংলাদেশে উনার পিতার অবদানকে মুছে দিতে চেষ্টা করেছিলো; কিন্তু সেটা ঘটেনি। এখন, উনার বাবার নিয়মিত প্রচারের একটা পদক্ষেপে হেফাজত বাধা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। আজকে, হেফাজত যখন বাধা হয়ে দাঁড়িয়েছে, সময়টাও বিশ্বের জন্য ও আমাদের জাতির জন্য ক্রিটিক্যাল, করোনার সময়; অর্থনৈতিকভাবে ও স্বাস্হ্যের দিক থেকে জাতি লন্ডভন্ড অবস্হায়; জাতি জানেনা সরকার করোনার টিকা কিনার জন্য ব্যস্ত, নাকি হেফাজত ঠেকাতে ব্যস্ত!

হেফাজতের যেই মনোভাব, ইহা কোন জাতির জন্য ভালো কিছু নয়; কিন্তু এরা আমাদের দেশের নাগরিক, এদের কর্মকান্ড, ভালোমন্দ জাতির স্বাস্হ্যের অংশ। এরা যে জাতির দুর্বল ভাবনার মানুষ, এতে কারো সন্দেহ নেই, এবং জাতির দুর্বল ভাবনার মানুষের সংখ্যা যদি পরিমাণে বেড়ে যায়, উহা জাতির জন্য ভালো সংবাদ নয়। এদের নিয়ে কি করতে হবে? এদের কি পিটিয়ে থামাতে হবে, নাকি এদের জীবনে পরিবর্তন আনতে হবে? কোনটা করতে পারবেন শেখ হাসিনা?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৭
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×