somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার সরকারই হেফাজত তৈরির কারখানা

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপি-জামাত-হেফাজত-বিরোধী বাংগালীরা আশা করে বসে আছেন যে, শেখ হাসিনা গতবার হেফাজতকে সামলায়েছে, এবারও সামলাবে। কিন্ত রাষ্ট্রে আমাদের যেই অবস্হান, শেখ হাসিনার সাথে আমাদের যেই সম্পর্ক, আমরা কি আসলে জানি যে, শেখ হাসিনা এবার যা পারবেন, আগামীতেও তা পারবেন? শেখ হাসিনার বয়স বাড়ছে, বিএনপি-জামাত-হেফাজত মনোভাবে লোকের সংখ্যাও বাড়ছে, এবং বাড়ার কারণ আছে। যারা বিশ্বাস করেন যে, শেখ হাসিনা কিছু একটা করবেন, তারা কি এত বড় আওয়ামী লীগের আরো কারো নাম বলতে পারবেন যে, শেখ হাসিনা না করতে পারলে অন্য কেহ তা করতে পারবেন? শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কারো উপর স্বয়ং আওয়ামী লীগেরও ভরসা নেই; শেখ হাসিনা যখন অসফল হবেন, তখন কি হবে?

অবস্হা দৃষ্টে মনে হচ্ছে, শেখ হাসিনা এবারও থামাতে পারবেন, কারণ হেফাজত ভুল দাবী নিয়ে ভুল পথে এগুচ্ছে; কিন্তু হেফাজত একদিন কিছুটা ঠিক দাবী নিয়ে ঠিকই আসবে, একদিন বলবে, তাদের কেন কোন পেশা নেই, তারা কেন বেকার, তাদর জীবনযাত্রার মান কেন নীচু, সরকার কেন এতিম থাকতে তাদের সাহায্য করেনি; সেদিন শেখ হাসিনা সামলাতে পারবে না। হেফাজত মনোভাবে লোকেরা জয়ী হলে কি হেফাজত সমস্যার সমাধান হবে? বেকারত্ব, অরাজকতা, দারিদ্রতা, কমবে? আফগানিস্তানে তালেবানরা জয়ী হওয়ার পর, আফগানিস্তানের সমস্যা কি কমে ছিলো, নাকি বেড়েছিলো? হেফাজত মনোভাবের লোকেরাই ইয়েমেনে ও সিরিয়ায় শক্তিশালী, কিন্তু দেশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।

গতবার যখন হেফাজত ঢাকা দখল করতে নেমেছিলো, উহা শেখ হাসিনার জন্য নতুন অভিজ্ঞতা ছিলো, বেশ অপ্রত্যাশিত ছিলো; কিন্তু হেফাজত ধরণের মনোভাবের লোকজন যে দেশে বাড়ছে, এবং বাড়ার কারণ যে তিনি নিজে ও তার সরকার সে এজন্য দায়ী, সেটা কি তিনি বুঝেছিলেন, নাকি আজকে বুঝতেছেন?

শিক্ষা, চাকুরী সৃষ্টি, মানুষের নাগরিক অধিকার ইত্যাদির দিক থেকে শেখ হাসিনার সরকার আসলে হেফাজত ধরণের মনোভাবের মানুষ সৃষ্টির করার কারখানা হিসেবে কাজ করছে; উনার ভুলের জন্য দেশে এই শ্রেণীর মানুষ বাড়ছে; উনাকে সেই মেকানিজম বুঝতে হবে; উনি বারবার থামাতে পারলেও, আওয়ামী লীগের কেহ ইহাকে থামাতে পারবে না; এবং হেফাজত মনোভাবের লোকজন জয়ী হলে দেশের রক্ষা হবে না, সমস্যার সমাধান হবে না, যেভাবে তালেবানদের বিজয় আফগানিস্তানকে দীর্ঘ গৃহযুদ্ধের মাঝে টেনে নিয়েছে, সেই রকম কিছু ঘটবে। শেখ হাসিনাকে নিজ সরকারের হেফাজত তৈরির কারখানা বন্ধ করতে হবে!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×