somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুলকানীমূলক পোষ্ট: প্রসঙ্গ- সানি লিওন ও আমার ঈদ ভাবনা।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুলকানীমূলক পোষ্ট: প্রসঙ্গ- সানি লিওন ও আমার ঈদ ভাবনা।
.
.
আমি অবশ্যই খারাপ। খুবই খারাপ। ইহাতে আর কোন সন্দেহ রহিলনা। কতোইনা ভাল হইতো যদি সানি লিওনের সুন্দর একখান ফডো দিয়া তার দুধে আলতা বদনখানি নিয়া রগরগে কিছু রসালো বর্ণনা করিতাম। তবে আমার সব বন্ধুই মোটামুটি খুশি হইয়া কোপাইয়া লাইক/কমেন্টস এর বণ্যা বসাইয়া দিতো। আমি এক্ষেত্রে ব্যর্থ হইলাম। কারণ এ পবিত্র মহৎকর্ম না করিয়া আমি কিনা ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম নামে একটি ইভেন্ট খোলার মতো অকর্ম সাধন করিয়াছি। ইহাতে আমার বন্ধুকুল অত্যন্ত মনক্ষুন্ন হইয়া আমার দিক হইতে মুখ ফিরাইয়া নিলেন। আর অন্যদিকে আমিও লাইক/কমেন্টস খরায় ভূগিয়া ফেবু হইতে মোটামুটি নিজেকে গুটাইয়া লইবার চিন্তা ফিকির করিতে লাগিলাম।

জগতের এই কি নিয়ম হইলোরে বাপ!! ৪১৮০জন্য বন্ধুর মধ্য হইতে ২১৫০ জনকেই ইনভাইট করিলাম ইভেন্টে। মাত্র ৩৭জন জয়েন করিল। এই ব্যর্থ কর্ম দেখিলে হয়তোবা রবিন্দ্রনাথ ঠাকুরও ব্যাথা পাইয়া নিষ্প্রাণ আত্মহত্যার পথ ধরিত।

আরে ভাই বহুত তো করলেন। আর কতো করবেন?? ক্যাটরিনা, কারিনা, মাধুরীর লোভনীয় বডিতে মাউস পয়েন্টার তো অনেক ঘুরাইছেন। আর কতো ঘুরাইবেন??
ভিনদেশী ঐ সুন্দরী ললনার প্রেমে পড়ে অনেক রাতই তো নষ্ট করলেন। চিন্তা ভাবনা আর গভীর মনযোগে অনেক রাতিতো নির্ঘুম কাটাইলেন। এবার একটু ছাড়েননা।

একটু ভাবুন তো রেললাইন আর ফুটপাতের কথা। সেখানেও তো বাস করে সানি/ক্যটরিনার মতো হাজার হাজার মানুষ। তারা কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে তা কি কখনো ভেবে দেখেছেন?? একটুকি ভেবেছেন কখনোও এই ছন্নছাড়া মানুষেরা কিভাবে দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে?? কখনো কি দেখেছেন বৃদ্ধ পিতার ওষুধ কিনতে কিভাবে ছোট্ট ছেলেটিকে মানুষের ধারে ধারে ঘুরতে ?? পঙ্গু মায়ের খাবার যোগাতে গরীব শিশুকে ঘাম ঝরাতে?? না থাক আর বলব না। আর বলতে চাইওনা। এ হয়তো আপনারা ভাবতে চাইবেননা। এটা হয়তো আপনাদের ভাবনার বিষয়ও নয়।

সিয়াম সাধনার পরেই আসছে-পবিত্র ঈদুল ফিতর। ঈদ কে সামনে রেখে চারদিকে চলছে জোর প্রস্তুতি। কেনাকাটার ধুম পড়েছে শহর বন্দর পেরিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে। বড় বড় বিপণী বিতান গুলো ধনীদের পদচারণায় মুখরিত। আমি অথবা আপনিও এর বাহিরে নয়। আজ হোক কাল হোক আমি বা আপনিও ক্রয় করব নিজের পছন্দের পোষাক। একটু লক্ষ্য করলে দেখা যায়-আমার আপনার কেনার সাধ্য আছে বিধায় কিনছি। কিন্তু যাদের সাধ্য নেই, তারা?
তারা কি বাদ পড়বে ঈদের মহান আনন্দ থেকে। না! তা হয়না। তারাও আনন্দ করবে ঠিক আমাদের মতো। কিভাবে করবে তা ঠিক করতে হবে আমাদেরই।

ভাবনা/চিন্তা আর নিজেদের ভিতর লুকিয়ে থাকা ঘুমন্ত মানবতাবোধ থেকে প্রতিবারের মতো এবারও “আমরা গোলাপ”র উদ্যোগে বৃহত্তর নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌমুহনী রেলওয়ে সংলগ্ন বস্তি ও আশপাশের সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য নেওয়া হয়েছে "Eid festival with street children" নামক ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের। এ কার্যক্রমে শরিক হতে পারেন আপনিও। রশদ জুগিয়ে দিতে পারেন পথ শিশুদের নির্মল ঈদ আনন্দে। জোয়ার তুলতে পারেন সমাজ সেবার আরেকটি ক্ষুদ্র কর্মশালায়। হয়তো সে আশায় পথ চেয়ে মানবতা।


ইভেন্ট লিংক: Click This Link

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×