somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ, সেখানেই তফসিল: সিইসি, LIVE AT ZOOMBANGLA

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দিন আহমেদ বলেছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

আর এই ভাষণেই নির্বাচনী তফসিলসহ যাবতীয় কিছু স্পষ্ট করা হবে বলেও জানান তিনি।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে কমিশন সচিবালয়ে সিইসি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

এর আগে নির্বাচন কমিশনারদের নিয়ে সকাল থেকে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে দীর্ঘ বৈঠক করেন সিইসি।

বৈঠক শেষে বের হলে সাংবাদিকরা নির্বাচনী তফসিল কখন দেয়া হবে তা সিইসির কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘ভাষণেই সব কিছু স্পষ্ট করা হবে। এখন আর কিছু বলতে চাচ্ছি না।’

এদিকে, সোমবার দুপুরের পর হঠাৎ করেই কমিশন সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমিশনের প্রধান দুটি গেটে দুই প্লাটুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুটি প্রবেশ পথেই বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এছাড়া, দিনভর নির্বাচন কমিশন ও গণমাধ্যম কর্মীদের আইডি কার্ড চেক করে ভেতরে প্রবেশ করানো হয়।

সরকার নির্বাচনকালীন মন্ত্রিসভা পুনর্গঠনের পর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ অচল করে দেয়ার হুমকি আগেই দিয়ে রেখেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাওয়া বিরোধী ১৮ দলীয় জোট।

এরপর চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মহাসচিব পর্যায়ে গত শনিবার রাতে একটি গোপন বৈঠক হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তফসিল ঘোষণা এক সপ্তাহ পিছিয়ে দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে প্রস্তাব দিয়েছেন বলে খবর বেরিয়েছে।

তবে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সোমবারের মধ্যে তফসিল ঘোষণার কথা জানিয়েছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×