জনম আর কত জনম পরে?
দিন বদলের কাব্যকথা
শুধু স্বপ্নের জাল বুনে; পাতা ঝরার মতো
পৌষ শীতে নিঃস্ব হতে হয়, বারং বার, ফির বছর।
কোন ইতিহাসের প্রেক্ষিত
পরিবর্তন আসবে পৃথিবীতে! সাম্যের ইতিহাস কই?
ইতিহাস তো শুধু মৃত্যু, হত্যা, জুলুম, ক্ষমতার দম্ভ।
কত আর কত জনমের প্রথিত বীজ?
খরা ঝরে উবে যাবে জল বিনে মৃত্তিকা অসার শূন্য
কষ্টে ডুবে কবিতা ছাপিয়ে যায় বিষণ্ন মগ্নতায়।
জনম ক্ষয়ে ক্ষয়ে যায়
অপ্রার্থিব পিয়াসী সুচতুর ঘোরে লোভাতুর বুনে যায়
আবারও সেই একই যুদ্ধ জনম শোধরানোর জন্য।
জনম আর কত জনম পরে?
বন্ধ্যা ঘোর মুছে ফেলে জ্বালবে নতুন সূবর্ণ আলো
ফুটবে ফুল না না রং এর পত্র পল্লবে, ঘাস, লতা ডগা জুড়ে।
১৪২২/১৬, পৌষ/শীতকাল।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




