somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিগত দর্শন সমগ্র - ২ [১৮+]

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব বিপ্লব টা আবার কি। এই প্রশ্ন তা প্রায়সই শুনতে হয় আমাকে। নিজস্ব বিপ্লবের ধারণাটা প্রায় পুরোটাই ভাববাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। যদিও এর মাঝে মৌলিক বস্তুবাদী উপাদান গুলো বিদ্যমান। একজন মানুষের জীবনে যা কিছু করে তা তার ১৪ থেকে ১৬ বছরের জীবনাচারনের উপর নির্ভর করে। কারণ এ সময় মানুষ শেখে। এর পর বাকী জীবন সেই শিক্ষার আলোকে আর অভিজ্ঞতার আলোকে কাজ করে। নিজস্ব বিপ্লবের ধারণাটা এখান থেকেই আসে।

প্রত্যেক টা মানুষের চেহারা যেমন মোটামুটি আলাদা, তার আর্থ সামাজিক পরিমন্ডল ও আলাদা। সে জন্য হিউম্যান সাইকোলজি ও আলাদা হয়ে থাকে ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থায়। যেহেতু প্রাচ্যীয় ল্যতিন ও আফ্রিকান সমাজ ব্যবস্থা জনগণের মৌলিক চাহিদা পূরণে সব সময় দায় বদ্ধ থাকে না। তেমনি সামাজিক ধর্ম ও সাংস্কৃতিক পরিমন্ডল ও সে ভাবে প্রস্তুত থাকে না নতুন কে গ্রহণ করার জন্য।

একজন মানুষ যখন জন্মায়, সে পরিবার যা কিনা সমাজের মৌলিক একক, তার থেকে পায় তার একটি নাম, একটি পারিবারিক উপাধি এবং অপ্রাপ্ত বয়স পর্যন্ত মৌলিক অধিকার গুলোর নিশ্চয়তা। এ সময় তার শিক্ষা , সমাজিক আচার ব্যবহার যা সে দেখে তার প্রভাব থেকে যায় তার বাকী জীবনে। সেটা ভালো বা মন্দ দুটোই হতে পারে।

একজন বিপ্লবীর জীবনে নিজস্ব বিপ্লবের অসাধারন গুরুত্ব আছে। আজ আমরা যাদের স্তুতি গাই তাদের প্রত্যেকের জীবনে বিপ্লব এসেছে। যে কার্ল মার্ক্সের থিওরি কপচাই আমরা, সব সময়, সে কার্ল মার্ক্সের জীবনালোচনা করলে আমরা দেখতে পাবো সেই বিপ্লবের বহুবিধ ছায়া, পারিবারিক ভাবে ধর্মান্তর, তার যুদ্ধে অংশ গ্রহন, জার্মানি ফ্রান্স থেকে তার বহিস্কার অনেক কিছুই নির্ভর করেছে তাকে কার্ল মার্ক্স বানাতে। হয়তো আমরা সেই জিনিষ গুলোকে এড়িয়ে যাই। একজন কুখ্যাত এ্যডলফ হিটলার কিন্তু এক দিন এই তৈরী হয় নি। তার অস্টড়িয়ান জীবন, সামরিক জীবন এমন কি তার আঁকিয়ে হবার ব্যর্থ স্বপ্ন এবং প্রেমের ব্যর্থতা তাকে একজন হিটলার বানিয়েছে।

আমি যার উপরে সামান্য পড়াশুনো করেছি তার জীবন দিয়েই দেখি নিজস্ব বিপ্লব কি করে ঘটে।

কমান্ডার চে গেবারা, মহান কিউবান বিপ্লবের কবি, একজন রাজনৈতিক তাত্ত্বিক এবং একজন নন- কনভেনশনাল ওয়ারফেয়ার স্পেশালিস্ট। তার জন্ম ১৯২৬ এর ১৪ জুন। তার রক্তে এক ই সাথে হিস্পানিক এবং ন্যটিভ রক্ত বিদ্যমান ছিলো। এর্নেস্তো গেবারা এবং সেলিয়া ডি লা সারানার স্বন্তান এই চে গেবারা।

ছোট বেলাতেই হাপানির দ্বারা আক্রান্ত হন, যার ভুক্তভোগী তাকে শেষ দিন পর্যন্ত হতে হয়েছিলো। তাই ছোট বেলা থেকে বেঁচে থাকার তাগিদে তার মাঝে আত্মবিশ্বাসের সঞ্চার ঘটে। একজন ভালো ফুটবলার এবং একজন প্রথম শ্রেনির ভালো ছাত্র হিসাবে নিজেকে উপ্সথাপন করেন মানুষের সামনে। পারিবারিক বাম বলয় থেকে তিনি মৌলিক শিক্ষা লাভ করেন। তিনি যে একজন বিপ্লবী হবেন তার প্রমাণ তার আগের লেখা গুলোতে খুব একটা পাওয়া যায় না। কিন্তু মা বাবার বিচ্ছেদের পর তিনি যে কবিতাটি লিখেন

তাতে বুঝা যায় তাঁর পথ কোন দিকে যাচ্ছে,
“যদি মৃত্যু আসে, তবে ডুবে মরা নয়,
যেন মৃত্যু আসে গুলির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে,
বেয়নেটের আঘাতে, ছিন্ন ভিন্ন হয়ে।”

২১ বছর বয়সের এই কবিতাটিই বুঝিয়ে দিচ্ছে তার নিয়তি। এর পর আসে সেই নিজস্ব বিপ্লবের চূড়ান্ত পর্যায়। এক বন্ধুর সাথে বেরিয়ে পড়ের ল্যাতিন আমেরিকা দেখতে। একটি ২২০ সিসির মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি তার ম্যডিকেল পড়া শুনার শেষে। এখানে বলে রাখা ভালো, মেডিকেল ইতিহাসে সবচেয়ে কম বয়সে সবচেয়ে ভালো রেজাল্টের রেকর্ডটি এখনো চে গেবারার ই দখলে আছে। সে যাই হোক। এই ভ্রমনে তিনি দেখেন দারিদ্র শোষণ আর ক্ষয়ে যাওয়া ইনকা সভ্যতার শেষ আশ্রয় স্থল মাচু পিচু। টিটিকাকা হ্রদের ধারে কয়লা খনিতে শ্রমিকদের দূর্দশা দেখেন। এর পর তিনি তার ডায়েরীতে লিখেন,

“এই ভ্রমণে আমি দেখেছি দারিদ্র ক্ষুধা আর পুষ্টিহীন শিশুদের, যাদের পুষ্টি হীনতা দূর করার কোন উপায় নেই।”

এর পর চে উঠেন বলিভিয়ার এক কুষ্ট পূনর্বাসন কেন্দ্রে। সেখানকার মানুষ আজ ও বলে, দুজন মানুষ এসেছিলেন আমাদের মাঝে, যারা দস্তানা ছাড়া আমাদের সাথে হাত মেলান, আমাদের সাথে ফুটবল খেলেন। এর পর চে আর কখনো ফিরে যান নি আর্জেন্টিনায়। সেখানেই সম্পন্ন হয় তার নিজস্ব বিপ্লব, তাঁর ব্যক্তিগত বিপ্লব। সেখান থেকেই নতুন জীবনের সূচনায় মেক্সিকোতে। সেখানে বিয়ে করেন হিলিয়া ডি ক্রুজ কে। এর পর আসে মহান কিউবান বিপ্লব আর বাকিটা ইতিহাস। চে ফিরে এসেছিলেন তার স্বপ্নের বলিভিয়ায়। কিন্তু সেখানেই ঘাতকের বুলেটে জীবনাবসান হয় এই মহান বিপ্লবীর।
তেমনি লেলিনের বিপ্লব শুরু হয় তার ভাই এর মৃত্যুর পর। এভাবেই প্র্যতেক মানুষের জীবনে আসে নিজস্ব বিপ্লব। যা তাঁদের নিয়ে যায় বিপ্লবের চূড়ান্ত শিখরে। এখনো যারা নিজস্ব বিপ্লবের ধারণাটা অবিশ্বাস করেন তাদের বলতে চাই আসুন যুক্তিতে আসুন।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×