somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী ব্লগারদের জন্য ব্লগার সনদ, ব্লগারদের সুরক্ষায় ১২ দফা (Blogger Charter Bangladesh)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৩ জুলাই ২০১৫ তে ঢাকাস্থ ব্র্যাক ইন-এ ব্লগারদের জন্য ১২টি দফা বা প্রস্তাবনা নিয়ে বাংলা 'ব্লগার সনদ' (Blogger Charter Bangladesh) এর মোড়ক উন্মোচিত হয়েছে। ব্লগার সনদটি প্রস্তাব করেছেন বিশ্বব্যাপী মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান 'আর্টিকেল ১৯' এর বাংলাদেশ ও দক্ষিন এশিয়ার পরিচালক তাহমিনা রহমান। উক্ত অনুষ্ঠানে শতাধিক ব্লগারসহ নানা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্লগার সনদের পোস্টারের লেখাটি হুবহু তুলে দেয়া হলঃ

সভ্যতার অন্যান্য অনুষঙ্গের মত ইন্টারনেট আমাদের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অভুতপুর্ব পরিবর্তন সাধন করছে । বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিন্ডলে ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকার সমুন্নত ও সুরক্ষার জন্য রাষ্ট্র এবং নীতি নির্ধারকরা সচেষ্ট । একই সঙ্গে গনমাধ্যম সংক্রান্ত বিদ্যমান নীতি কাঠামোকে ব্লগার ও নাগরিক সাংবাদিকদের কার্জক্রমের ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক করে তোলা যায় সে বিষয়টিও সামনে এসেছে । মত প্রকাশের অধিকার চর্চার ক্ষেত্রে ব্লগাররা সাধারনত যে সব জটিলতার মুখোমুখি হয় সে সকল বিষয় বিবেচনায় নিয়ে “ স্পন্দমান ও শংকামুক্ত অনলাইন ক্ষেত্র চাই “ শিরোনামে বাংলাদেশের ব্লগারদের জন্য এই সনদ ।

১) অনলাইনে মত প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অনুসরন নিশ্চিত করতে হবে ।
২) অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার উপর যে কোন বিধি- নিষেধ আরোপের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদন্ড অনুসরন করতে হবে ।
৩) ব্লগে লেখালেখির কারনে ব্লগারদের বিরুদ্ধে প্রচলিত আইনের হয়রানি মুলক অপপ্রয়োগ বন্ধ করতে হবে ।
৪) ব্লগারদের উপর আক্রমন ও সহিংসতাকে মত প্রকাশের স্বাধীনতার উপর প্রত্যক্ষ আঘাত হিসেবে বিবেচনা করতে হবে ।
৫) বিদ্যমান আইনে পেশাদার সাংবাদিকরা যে ধরনের সুরক্ষা বা সুবিধা পেয়ে থাকেন , জনস্বার্থে তথ্য প্রকাশ ও প্রচারেরর কাজে নিয়োজিত ব্লগারদের জন্যও একই ধরনের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে হবে ।
৬) প্রবেশাধিকার সম্পর্কিত সরকারি স্বীকৃতিব্যবস্থা পেশাদার সাংবাদিকদের পাশাপাশি ব্লগারদের জন্যও উন্মুক্ত করতে হবে ।
৭) সাংবাদিকতাধর্মী কাজে নিয়োজিত ব্লগারদের পেশাদার সাংবাদিকদের মতই তথ্যসুত্রের সুরক্ষার অধিকার থাকতে হবে । তথ্যসুত্র প্রকাশ করার যে কোন অনুরোধ বা নির্দেশ শুধু মাত্র গুরুতর ঘটনার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে এবং এরুপ যে কোন অনুরোধ বা নির্দেশ স্বচ্ছ ও প্রকাশ্য শুনানির মাধ্যমে আদালত কতৃক অনুমোদিত হতে হবে ।
৮) ব্লগারদের কখনোই সরকার বা সরকারি সংস্থার কাছে নিবন্ধিত হতে বাধ্য করা যাবে না ।
৯) ব্লগে লেখালেখির জন্য ব্লগারদের কখনোই তাদের প্রকৃত নামে নিবন্ধিত হতে বাধ্য করা যাবে না ।
১০) প্রচলিত ধারার গনমাধ্যম কতৃক প্রনীত আচরনবিধি মেনে চলতে ব্লগারদের বাধ্য করা যাবে না । তবে , তারা চাইলে এরুপ মানদন্ড স্বেচ্ছাপ্রনোদিতভাবে মেনে চলতে পারে কিংবা নিজেরাই নিজেদের ব্লগের জন্য অনুসরনীয় আচরনবিধি প্রনয়ন করতে পারে ।
১১) কোন ব্লগারের জীবনের প্রতি প্রকৃত ও অত্যাসন্ন ঝুঁকির ক্ষেত্রে রাষ্ট্রিয় কতৃপক্ষকে উক্ত ব্লগারের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে ।
১২) ব্লগার এবং অনলাইন সাংবাদিকতায় যুক্ত কোন ব্যাক্তির বিরুদ্ধে সহিংস আক্রমন বা হুমকির ক্ষেত্রে রাষ্ট্রিয় কতৃপক্ষকে অবশ্যই দ্রুততার সঙ্গে স্বাধীন , গতিশীল ও কার্জকর তদন্ত পরিচালনা করে শাস্তি নিশ্চিত করতে হবে । ব্লগারদের বিরুদ্ধে অরাষ্ট্রীয় ব্যাক্তি/ সংগঠন দ্বারা সংঘটিত সহিংস আক্রমনের ক্ষেত্রে রাষ্ট্র অনুরুপ ব্যবস্থা গ্রহন করবে।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×