তখন উত্তরা থাকি, কুর্মিটোলা শাহীনে পড়ি। এক সময়কার খুব জনপ্রিয় চলচ্চিত্র জুটির দুই জমজ মেয়েকে প্রাইভেট পড়াতাম; আমার প্রথম টিউশানি। তো, প্রথম কামাইয়ের টাকায় কি কি করবো তার লিস্ট লম্বাতর হতে হতে কক্সেজবাজারে ট্যুর পর্যন্ত লম্বা হলো। বলা বাহুল্য টাকার অঙ্কের সাথে 'টু ডু লিস্ট' সমান্তরাল নহে। যেদিন শক্ত কাগজের ধবধবে সাদা খামটা হাতে পেলাম, টু ডু লিস্ট এর আকর্ষন ছাড়িয়ে বাবা মা ছোট দুই ভাই বোনের কথা বার বার মনে হতে লাগলো। বাসা থেকে পাঠানো সীমিত টাকায় কখনোই মনের মত শপিং করতে পারিনি, আর এ কারনেই টিউশানি শুরু করেছিলাম বাসায় না জানিয়ে। ভেবেছিলাম কোনদিন জানাবও না। কিন্তু বুঝতেও পারিনি কখন সবগুলো টাকা দিয়ে বাবার জন্যে একটা অনেক দামী শার্ট কিনে ফেলেছিলাম। আর তো টাকা নেই, এখন? ভাবলাম পরের বার টাকা পেলে অন্য সবার জন্য কিনব। বাসায় গিয়ে বাবাকে পেলাম না, মাকে সব বল্লাম। মা রাগারাগী করলো পড়া বাদ দিয়ে টিউশনির জন্য। আমি টেনশনে, শার্টের মাপ না জেনেই কিনেছি। ফিট হবে তো? জাস্ট মজা করার জন্যই বাবা শার্ট গায়ে দিয়ে বাচ্চাদের মত আমার সামনে এলেন, পিছনে মা আর ছোটবোন। সময়ের ব্যাবধান আর পিতা-পুত্রের শার্টের মাপের ব্যাবধান ব্যাস্তানুপাতিক। শার্টটা বাবার গায়ে একটু বড় হয়েছিলো, ভেবেছিলাম আমার বাবা কত্ত বড় মানুষ। ছোটবেলার রেশিও তখনও থেকে গিয়েছিলো হয়তো আমার নিওরনে। সবচে বড় কথা, এখন প্রায়ই মনে হয় সেদিন ছোট্ট একখন্ড স্বর্গ নেমে এসেছিল আমাদের ঘরে। মধ্যবিত্ত জীবন মাঝে মাঝে এত্ত আনন্দের কেন? কারণ মধ্যবিত্তের চোখ একটু সুখেই ঝাপসা হতে জানে।
মধ্যবিত্তের স্বর্গে
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....
বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।