এই আন্দোলন শুরুর দুদিন পরেও যাদের দেখেছি এই আন্দোলন নিয়ে নাক সিটকাতে, তাদের ভাষ্য এইটা হলো খাইয়া দাইয়া কাম নাইদের অনলাইনে টাইম পাসিংদের হুজুগে আন্দোলন, আজ দেখছি তারাও বৌ বাচ্চাসমেত বেরিয়ে পড়েছেন ঘর থেকে গন্তব্য একটাই প্রজন্ম চত্বর শাহবাগ, খুব ভালো লাগছে, এই জনস্রোতে আমার দেখা হয়ে যাচ্ছে এদের সাথে, একাত্মতায় বুকে জড়িয়ে ধরছেন কেউ কেউ, এ এক অন্য রকম প্রশান্তি, পাকিস্তানী পণ্য বর্জনের প্রশ্নে এদের কারো কারো সাথে আমার শুধু হাতাহাতিই টুকুই বাকি ছিলো, এই মঞ্চ থেকে পাকি সংশ্লিষ্ট পণ্য-প্রতিষ্ঠান বর্জনের ঘোষনা আসায় সত্যি আমারতো দাম বাইড়া গেছে, যেন ঘোষনাটা আমিই দিছি! আমার এক বন্ধু কাল বললো চৈতী -এত দামী দামী পছন্দের পাকিস্তানী থ্রিপিছগুলো নিয়ে এখন কি করি? একজন বললো কাজের বুয়াদের দিয়ে দাও, আমি বললাম দেখো রিক্সাওয়ালারাও যেখানে দেশ মায়ের প্রশ্নে ফ্রিতে মানুষকে শাহবাগ পৌঁছে দিচ্ছে তাতে মনে হয় না কাজের বুয়ারাও এই সব পাকি আবর্জনা হজম করতে রাজি হবে তার চেয়ে তুমি এক কাজ করো এই আবর্জনা তুমি শাহবাগে নিয়ে গিয়ে রাজাকার নিধনের যজ্ঞের আগুনে পুড়িয়ে দাও, মিডিয়া কাভারেজ পাইবা লস পোষাইয়া যাবে। থ্রিপিসের দুঃখে এমন মূল্যবান ফ্রি একটা পরামর্শেও বন্ধুর মুখে হাসি ফুটলো না, সে বিমর্ষ হয়েই খাইয়া দাইয়া কাম নাইদের সাথে জোরে কন্ঠ ছেড়ে শ্লোগান ধরলো - ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রাজাকারের ফাঁসি চাই, এ অর্জন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের, আর আমরা যারা আজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে অতিরিক্তমাত্রায় আবেগ প্রবণ বলে কপালে জুটেছিলো পাগল আখ্যা, তারা আজ প্রকৃতি থেকে টেনে নিচ্ছি একটু বেশি অক্সিজেন, জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলবো বলে, কিন্তু তা কি পারছি? আজ পাঁচ দিনে পড়লো এই গণ আন্দোলন, মেয়ের স্কুলে এক জন বললো- নাওয়া খাওয়া ঘর সংসার ফেলে শাহবাগেতো আস্তানা গেড়েছো খালি হাতে ফিরলে কিন্ত খবর আছে, আগে ভাগে একটা হিজাব কিনে নাও আত্মগোপন করতে হবে না? ভয়ের সরিস্রীপ কি শিরদাঁড়া বেয়ে নেমে গেলো! নিজেকেই যেন অভয় দিলাম শ্লোগান ধরলাম মনে মনে -এ লড়াই বাঁচার লড়াই এ লড়াইয়ে জিততে হবে
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।