ভারা ভারা স্বপ্ন জমে আছে আমার নিস্কর্মা মগজে
ভাবছি এবার স্বপ্ন ফেরি করে বেকারত্ব ঘোচাবো
ঘোচাবোই, আমি এবার ফেরিয়াওয়ালা হবো,
কতদিন দেখি না তোমাকে, তোমার বাড়ির সামনে
এসে প্রলম্বিত দেবো হাঁক! তোমার চোখের স্বপ্নগুলো
আমার ভারায় দেখে, তুমি খুব কি হবে হতবাক?
ভুলে তুমি গেছো কবেই সেসব স্বপ্নকারুকাজ
আমি তাদের নিয়ম করে ঝালিয়ে রাখি
সকাল
সন্ধ্যা
রাত
এখন তাদের বিকিয়ে দেবো
নাম মাত্র তার দাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



